Kolkata, West Bengal
09 Oct 2026, 04:01 PM
Suvendu Adhikari: বিকাশরঞ্জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট থেকে ‘হিন্দুত্ববাদী’ শব্দটি সরাতে বললেন
A
ABP Ananda
@abpananda

কলকাতা: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে। ইতিমধ্যেই ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, বিকাশের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে থানায়। এবার বিকাশরঞ্জনকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, 'হিন্দুত্ববাদীদের হামলা' বলে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন বিকাশরঞ্জন, তার জন্য তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানালেন। বিকাশরঞ্জনকে ওই পোস্ট তুলে নিতে হবে বলে জানালেন। (Bikash Ranjan Bhattacharya)

একদিন আগে বিকাশরঞ্জনের বাড়িতে হামলা হয়। এর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। লেখেন, 'আজ সকাল ৫টা নাগাদ হিন্দুত্ববাদী গুন্ডারা হামলা চালাল আমার বাড়িতে। মোটর বাইকে করে এসে মদের বোতল ছুঁড়ে জানলার কাচ ভেঙে পালিয়ে গিয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছে আমাদের কাজের পরিচারিকা'। (Suvendu Adhikari)

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা

বিকাশরঞ্জনের ওই পোস্টটি নিয়েই এদিন তাঁকে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, "মাননীয় বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিএমের বড় নেতা, প্রাক্তন মেয়র। ভীষণ রকম হিন্দু বিদ্বেষী। তাঁর বাড়িতে গতকাল সকালবেলা একটি ঘটনা ঘটে। ঘটনাটি উনি নিজেই পোস্ট করেন। তার পর আমি মালদা বেরিয়ে যাই। এজি সুরজিৎ মিত্র মহাশয়কে কথা বলতে বলি। সরকার এটাকে সমর্থন করে না। সিপি-কে বলি ছেলেটিতে শনাক্ত করে...বিকাশবাবু অভিযোগ করলেও করুন অথবা স্বতঃপ্রণোদিত ভাবে করুন। তাতে ওই ছেলেটিকে আজ গ্রেফতার করা হয়। বাপ্পা গুচ্ছাইত, সুশান্ত গুচ্ছাইতের ছেলে। ছেলেটি তৃণমূলের একজন কর্মী। একাধিক ছবি রয়েছে, যাদের সঙ্গে এখন ভাব হয়েছে। BNS-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ, নিতে বলাও হয়েছে।"

আরও পড়ুন: রেজিনগরে অবাককাণ্ড, গণনা শুরু হতেই বেরিয়ে গেলেন ঋতব্রত-তৃণমূলের প্রার্থী, বললেন, ‘বাড়ি গিয়ে ঘুমাব’, ঘুম ভাঙলেও ফিরবেন কি? জানালেন…

এর পরই বিকাশরঞ্জনের পোস্ট নিয়ে আক্রমণ শানান শুভেন্দু। বলেন, "বিকাশবাবু তাঁর পোস্টে হিন্দুত্ববাদীদের আক্রমণ বলে লিখেছেন। এটাকেও আমরা খুব সিরিয়াসলি নিয়েছি। গতকাল গড়ফা এবং কসবা পুলিশ স্টেশনে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছিল, আজ সকালে সিপি-কে নির্দেশ দিয়েছি BNS অনুযায়ী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে এফআইআর করা হবে। বিকাশবাবুর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উনি যদি আমার এই প্রেস কনফারেন্স দেখার ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট ডিলিট না করেন...পোস্ট ডিলিট করতে বলছি না, ঘটনা ঘটেছে। হিন্দুত্ববাদী, হিন্দু শব্দটি...তাহলে আমরা মনে করি ভারতীয় জনগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্ম পালনকারী হিন্দুদের আস্থায় সরাসরি আঘাত হানা হয়েছে। দু'টি থানায় অভিযোগের ভিত্তিতে স্পেসিফিক কেস হয়েছে ইতিমধ্যেই। আজ যদি উনি পোস্ট সংশোধন করে দেন ভাল। আমরা আমাদের কাজ করেছি, হামলাকারীকে গ্রেফতার করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করেছে পুলিশ। আইনজীবী হোক বা ডাক্তার, কারও বাড়িতে এমন আক্রমণকে সমর্থন করে না সরকার। পাশাপাশি, যে ভারতকে হিন্দুস্তান বলে ডাকা হয়, সেই হিন্দুদের আক্রমণ করা...হিন্দুত্ববাদী বলে কী বোঝাতে চেয়েছেন উনি। হিন্দুত্ববাদী শব্দের মধ্যে দিয়ে সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করেছেন উনি দলমত নির্বিশেষে। যদি না করেন, আমরা কাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে চিঠি দেব কলকাতা পুলিশের তরফে যাতে ওঁর পোস্ট সরানো হয়। ওঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে, BNS-এ যে পদ্ধতি আছে অ্যাকশন নেওয়ার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে। সেটা হবে। উনি আইনের ঊর্ধ্বে নন।"

শুভেন্দু আরও বলেন, "বার বার এভাবে হিন্দুদের আক্রমণ করবেন, আইনজীবীর পেশায় মর্যাদা ব্যবহার করে এসব করবেন, এটা পশ্চিমবঙ্গে হবে না। আপনার বাড়িতে বোতল ছোড়া এবং আক্রমণের নিন্দা করি। দ্রুত গ্রেফতার করা হয়েছে। আপনাদের সিপিএম-এর সময় এসব হতো না। ছোট  আঙারিয়া, সূচপুর, আমি নন্দীগ্রামের লড়াইয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা খুনের আসামির গায়ে হাত দেননি আপনারা... "

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)