Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO
West Bengal 09 Oct 2026, 04:01 PM

Suri Sand Case: বালিঘাটের কর্মী থেকে বিপুল সম্পত্তির মালিক! সিউড়ির দম্পতির বাড়িতে তল্লাশি, নজরে প্রাক্তন ডেপুটি DLRO

A
ABP Ananda
@abpananda

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: সিউড়িতে এবার এক প্রাক্তন বালিঘাটের কর্মীর বাড়িতে পুলিশি তল্লাশি। জানা গিয়েছে, ২০২০ সালের আগে বালিঘাটের কর্মী হিসেবে কাজ করতেন প্রভাত মণ্ডল। সিউড়িতে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। অভিযোগ, ২০২০ সালের পর ভূমি দফতরের এক প্রাক্তন ডেপুটি ডিএলআরও-র সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার পর থেকেই প্রভাত ও তাঁর স্ত্রী জলির সম্পত্তি বাড়তে শুরু করে। বর্তমানে সিউড়ির সমন্বয়পল্লিতে তাঁদের তিনতলা বাড়ি রয়েছে। পুলিশ সূত্রে খবর, জলির নামে-বেনামে প্রায় পাঁচটি চারচাকা গাড়িও রয়েছে।

আরও পড়ুন: বীরভূমে বেআইনি বালি কারবারে বাধা দিতে গিয়ে বিজেপি কর্মীর মৃত্যু, উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় ট্রাক্টর

২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে জলির নামে একাধিক সম্পত্তি কেনার তথ্য সামনে এসেছে। সিউড়ির ১১ নম্বর ওয়ার্ডে দুটি ফ্ল্যাট, সিউড়ি-বোলপুর রাস্তার ধারে একটি ফ্ল্যাটের নীচে ১২০ বর্গফুটের গ্যারেজ এবং মৌমাছি মন্দিরের কাছে একটি ফ্ল্যাট ও ১৩৫ বর্গফুটের গ্যারেজ কেনা হয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও বিভিন্ন জায়গায় বিঘার পর বিঘা জমি কেনার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে প্রভাত মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রাত ১টা ৪৫ মিনিট নাগাদ তল্লাশি শেষে সেখান থেকে বেরিয়ে আসে পুলিশ। প্রভাতের দাবি, তাঁর স্ত্রী যোগাসন শেখান এবং তাঁদের সম্পত্তির হিসাব পুলিশকে দেওয়া হয়েছে। তাঁর কথায়, বাড়িতে সামান্য সোনার গয়না রয়েছে, সেগুলিও মেপে দেখেছেন তদন্তকারীরা। ওই প্রাক্তন ডেপুটি ডিএলআরও-কে চিনলেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা নেই বলে দাবি করেছেন প্রভাত। তাঁর আরও বক্তব্য, পুলিশ জমির কিছু নথি ও লিজ এগ্রিমেন্ট বাজেয়াপ্ত করেছে।

টুলু মণ্ডলের জাল ডিসিআর-কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার প্রাক্তন বিএলআরও সব্যসাচী মণ্ডলকে প্রভাতের বাড়িতে নিয়ে আসে পুলিশ। সূত্রের খবর, সব্যসাচীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। প্রভাত ও সব্যসাচীকে মুখোমুখি বসিয়ে জেরাও করা হয়েছে।

আরও পড়ুন: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?

জাল ডিসিআর-কাণ্ডে এখনও পর্যন্ত ভূমি দফতরের প্রাক্তন বিএলআরও-সহ তিন কর্মী গ্রেফতার হয়েছেন। এ বার তদন্তকারীদের নজরে প্রাক্তন ডেপুটি ডিএলআরও-ও। অভিযোগ, অবসরের পরও চারবার তাঁর চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল। এর আগে তাঁর মাড়গ্রামের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তদন্তে সম্পত্তির উৎস ও ভূমি দফতরের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation