West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু
West Bengal 09 Oct 2026, 04:01 PM

West Bengal News Live: রেজিনগরে জয় শাখারভ সরকারের, নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপির হাসিরানি রথ, জানালেন শুভেন্দু

A
ABP Ananda
@abpananda

এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর

১। নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে হাসিরানি রথ। রেজিনগরেও ক্রমেই ধরাছোঁয়ার বাইরে শাখারভ সরকার। নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস। রেজিনগরে দ্বিতীয় স্থানে AJUP।

২। দুই কেন্দ্রেই বুথে বুথে বহু এগিয়ে বিজেপি। অনেক বুথে ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন পদ্ম প্রার্থীরা। উন্নয়ন বার্তায় সুফল, দাবি বিজেপির। ভোট চুরি, অভিযোগ বিরোধীদের।

৩। বিকাশরঞ্জনের বাড়িতে হামলাকাণ্ডে প্রথম গ্রেফতার। হামলায় হিন্দুত্ববাদী সংগঠনকে দায়ী করে পোস্ট, সিপিএম নেতা ও আইনজীবীর বিরুদ্ধে দুটি থানায় অভিযোগ।

৪। জ্ঞানেশ কুমারের ইস্তফা ইস্যুতে INDI জোটের ১০ নেতার আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। রণনীতি ঠিক করতে সংসদের সেন্ট্রাল হলে দুপুরে জোট-বৈঠক। এখনও সাক্ষাতের সময় পাননি বিরোধী নেতারা।

৫। ২ মে থেকে দিল্লিতে সরকারবিরোধী আন্দোলনের বিরুদ্ধে পুলিশের ২৫টি FIR. রাহুল-প্রিয়ঙ্কার নামও FIR-এ। ন্যায়সংহিতার ১৬৩ ধারা অমান্য, আইনভঙ্গ, সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ।

৬। IPS অফিসারের নাম উল্লেখ করে সমাজমাধ্যমে পোস্ট। ১৪ অক্টোবর মহুয়া মৈত্রকে ষষ্ঠবার তলব পুলিশের। এর আগে পাঁচবার তলবে হাজিরা দেননি কৃষ্ণনগরের সাংসদ।

৭। পুণেতে নানা পাটেকরের শেষকৃত্য। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। BNSS-এর ১৯৪ ধারায় মামলা। মৃত অবস্থায় হাসপাতালে আনায় কারণ জানতে গোয়া মেডিক্যাল কলেজে পোস্টমর্টেম।

৮। ককপিটে কো পাইলটের হামলা রুখে বিমানযাত্রীদের প্রাণ বাঁচিয়ে সুপারহিরো স্মিত মচ্ছর। রাষ্ট্রপতি পদক দিচ্ছে ইজরায়েল সরকার। সম্মানিত হচ্ছেন বিমানের আরও ৬ যাত্রী।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation