Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?
West Bengal 09 Oct 2026, 10:31 AM

Nandigram Rejinagar Bypoll : বড় খবর, নন্দীগ্রাম, রোজিনগরে গণনা শুরু, কোথায় কোন প্রার্থী গেলেন এগিয়ে ?

A
ABP Ananda
@abpananda

কলকাতা : নন্দীগ্রামে পোস্টাল ব্যালটের পর EVM গণনা শুরু হয়েছে। নন্দীগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ।  সকাল ৮.৩০টার পর নন্দীগ্রামে শুরু হয় পোস্টাল ব্যালট গণনা । রেজিনগরেও শুরু হয়েছে পোস্টাল ব্যালট গণনা। সেখানেও এগিয়ে বিজেপি প্রার্থীই। শেষ পাওয়া খবর অনুসারে, রেজিনগরে ১৫ হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ।
নন্দীগ্রাম ও রেজিনগর ২ কেন্দ্রেই দ্বিতীয় স্থানে কংগ্রেস

গণনার সকালে সরগরম নন্দীগ্রাম, অপেক্ষাকৃত অনেকটাই নিষ্প্রভ রেজিনগর। গণনাকেন্দ্রে না থাকার সিদ্ধান্ত নিয়েছে গতবার ৫৮ হাজারেরও বেশি ভোটে জেতা হুমায়ুন কবীরের AJUP । গণনা হলে থাকছে না মমতা তৃণমূলের কোনও প্রতিনিধিও। এই পরিস্থিতিতেই এগিয়ে যাচ্ছেন বিজেপির প্রার্থী শাখারভ সরকার।

পোস্টাল ব্যালট গণনার পর ২ কেন্দ্রে খোলা হবে EVM। গণনাকেন্দ্র ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা । প্রথম স্তরে ঢোকার মুখে পরিচয়পত্র ও ECI পাস খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ । দ্বিতীয় স্তরে আছে রাজ্য পুলিশ । তৃতীয় স্তরে অর্থাৎ গণনা হলের দরজায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী ।

নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গণনা হচ্ছে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও সংলগ্ন ভবনে। গণনা হবে ১৫ রাউন্ডে। পোস্টাল ব্যালটের জন্য ছিল আলাদা গণনা হল এবং একজন কাউন্টিং অবজার্ভার। পোস্টাল ব্যালট গণনার পর শুরু হবে EVM গণনা।

রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে বহরমপুর গার্লস কলেজে। সেখানেও দুটি EVM গণনা হল। মোট ১৫ রাউন্ডে গণনা হবে। গণনাকেন্দ্রে তারা আসবে না বলে জানিয়ে দিয়েছে AJUP এবং মমতা তৃণমূল।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation