দুর্গাপুজোয় ‘ভিলেন’ হবে বৃষ্টি! ফের নিম্নচাপের সম্ভাবনা, দুঃসংবাদ দিল হাওয়া অফিস
Kolkata, West Bengal 09 Oct 2026, 10:31 AM

দুর্গাপুজোয় ‘ভিলেন’ হবে বৃষ্টি! ফের নিম্নচাপের সম্ভাবনা, দুঃসংবাদ দিল হাওয়া অফিস

S
Sangbad Pratidin
@sangbadpratidin
গত কয়েকদিন ধরেই কখনও রোদ, কখনও আবার বৃষ্টি! পুজোর মুখে আবহওয়ার খামখেয়ালিপনায় কার্যত বিরক্ত আমনজতা। সকলের মনেই প্রশ্ন, পুজোর প্ল্যানিংও ভেস্তে দেবে না তো বৃষ্টি? জবাবে সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস। কারণ, নতুন করে আবার নিম্নচাপের আশঙ্কা। যার জেরে পুজোয় কার্যত ভাসতে পারে বাংলা।
আন্দামানে রবিবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার প্রভাবে ফের বৃষ্টি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। তবে নিম্নচাপের প্রভাব ঠিক কতটা বাংলায় পড়বে তা এখনই বলা সম্ভব নয়।
দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা আবেগ। সারাবছর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন সকলে। মাস খানেক আগেই চুটিয়ে শপিং শুরু হয়ে যায়। কবে কোন পোশাক পরবেন, কোথায় যাবেন, কী খাবেন, সবটাই প্ল্যান হয়ে যায়। স্বাভাবিকভাবেই বৃষ্টি হলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। যেমনটা হয়েছিল গতবছর। বৃষ্টিতে কার্যত ভেসেছিল মহানগর। পুজো মণ্ডপগুলো জলমগ্ন হয়ে পড়েছিল। এবার সেরকম হবে না তো? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঁকি দিচ্ছে সকলের মনে। এ প্রসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আন্দামানে রবিবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার প্রভাবে ফের বৃষ্টি হতে পারে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত তুমুল বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে উপকূলবর্তী এলাকায়।
যদিও আবহাওয়াবিদেরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাব কতটা বাংলায় পড়বে তা এখনই বলা সম্ভব নয়। রবিবার নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে তার অভিমুখ কোন দিকে থাকবে, কতটা শক্তিশালী হয়ে উঠবে সে। তবে আগামিকাল শনিবার, অর্থাৎ মহালয়ায় শুষ্ক থাকবে আবহাওয়া। সে অর্থে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation