Kolkata, West Bengal
09 Oct 2026, 10:31 AM
বিকাশরঞ্জনের বিরুদ্ধে ২ থানায় এফআইআর হিন্দুত্ববাদীদের, হামলা কাণ্ডে গ্রেপ্তার ১
S
Sangbad Pratidin
@sangbadpratidin
হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে বাড়িতে হামলার অভিযোগ। এবার বামনেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে তপসিয়া ও গড়ফা থানায় এফআইআর করল হিন্দুত্ববাদী সংগঠন। এদিকে হামলার ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ, শুক্রবার তাঁকে তোলা হবে আদালতে।
কী ঘটেছিল বিকাশরঞ্জন ভট্টাচার্যের সঙ্গে? ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। অভিযোগ, বৃহস্পতিবার সকালে বাইকে করে বেশ কয়েকজন যুবক তাঁর বাড়ির সামনে যায়। তাঁদের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ বামনেতার। শুধু তাই নয়, নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচও। তাঁর অভিযোগ, একেবারে পরিকল্পনা করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। এনিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছিলেন বিকাশরঞ্জন। দাবি করেছিলেন এই হামলার নেপথ্যে হিন্দুত্ববাদী গুণ্ডারা। সেই মন্তব্যের জেরেই আইনজীবীর বিরুদ্ধে জোড়া এফআইআর করা হয়েছে।
এদিকে ইতিমধ্যেই হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম বাপ্পা গুছাইত। নরেন্দ্রপুরের সাহা কালিবাড়ি এলাকার বাসিন্দা তিনি। ধৃতের একটি ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে তাঁর গলা তৃণমূলের উত্তরীয়। ফলে তিনি তৃণমূল কর্মী বলে মনে করা হলেও পালাবদলের পর দল বদল করেছিলেন কি না, তা স্পষ্ট নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ধৃতকে জেরা করা হলেই ঘটনার নেপথ্যে কে বা কারা তা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
1
Comments (0)