West Bengal
28 Nov 2026, 12:01 PM
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা : এক মাসের মধ্যে পরপর তিনটি ঘূর্ণিঝড়। তার  প্রভাব সরাসরি  পড়েছে বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলবর্তী এলাকায়। বিশেষত ধাক্কা সামলাতে হয়েছে অন্ধ্র, ওড়িশাকে। আর পরোক্ষ প্রভাবে অকাল বৃষ্টিতে নাজেহাল হয়েছে পশ্চিমবঙ্গ। এবার ডিসেম্বরের শুরুতেই ফের নতুন করে আবহাওয়ার পরিস্থিতি বদলের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। আশঙ্কা খুব জোরালো না হলেও শীতের হাওয়ার তাল কাটতে পারে দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্তটি।

আবহাওয়া দফতরের আশঙ্কা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। অনুকূল পরিস্থিতি পেলে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এখনই চতুর্থ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি মৌসম ভবন। আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, ২৯ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেটের পূর্বাভাস অনুযায়ী, অনুকূল পরিবেশ পেলে নিম্নচাপটি পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হতে পারে। তবে নিম্নচাপের পরবর্তী গতিপথ, শক্তি বৃদ্ধি এবং স্থলভাগে সম্ভাব্য প্রভাব সম্পর্কে এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। অন্যদিকে, মৌসম ভবনের ২৬ নভেম্বরের পূর্বাভাসে বলা হয়েছিল, একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে ২ ডিসেম্বর নাগাদ সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম ।

ঘূর্ণিঝড় হলে নাম কী হবে?

'জাগরন'-এর ওয়েবসাইটে দাবি, নতুন নিম্নচাপটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'কান্নি' ( Kaani )। মালদ্বীপের প্রস্তাবিত এই নামটি উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়ের নামের তালিকায় রয়েছে। তবে কোনও নিম্নচাপ তৈরি হলেই তার নামকরণ করা হয় না। নির্দিষ্ট মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরই সেই নাম দেওয়া হয়। তাই 'কান্নি' (Kaani) আদৌ তৈরি হবে কি না, তা এখনও বলা যায় না।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার ২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।  গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায়  এই ঘূর্ণাবর্ত তৈরি হবে । কেরল এবং গুজরাতে আরো দুটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

যদিও শনিবার শীতের আমেজ রয়েছে রাজ্যে। আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে বেলা বাড়লে পরিস্কার আকাশ থাতবে । বৃষ্টির কোন সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে তাপমাত্রা কমে যাওয়ায় সকাল থেকেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2
Comments (0)