Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
Kolkata, West Bengal 28 Nov 2026, 11:00 AM

Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ

A
ABP Ananda
@abpananda
<p>পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা মহম্মদ আলির দেহ সেলের বাইরে একটি গলির মধ্যে থেকে উদ্ধার হয়। এরপর গতকাল তাঁর দেহের ময়নাতদন্ত হয়। সূত্রের দাবি, ময়নাতদন্তের পর জানা গেছে ভোঁতা অথচ ভারী জাতীয় কোনও বস্তু দিয়ে আঘাতের ফলেই মৃত্য়ু হয়েছে ওই বন্দির। এদিকে পুলিশ খতিয়ে দেখে জানতে পেরেছে, যে সেলে তিনি ছিলেন, ঘটনার দিন সকাল থেকে সেখানে বারবার কাউন্টিং হয়। দুপুর ৩টে পর্যন্ত যে কাউন্টিং হয়, সেখানেও উপস্থিত ছিলেন ওই বন্দি। কিন্তু বিকেল ৫টার কাউন্টিংয়ের সময় তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরই খোঁজাখুঁজি শুরু করে জেল কর্তৃপক্ষ। বিকেল ৫.৪০ নাগাদ সেলের বাইরে একটি গলির মধ্যে থেকে উদ্ধার হয় মহম্মদ আলির দেহ। তদন্তকারীদের অনুমান, দুপুর ৩টে থেকে বিকেল ৫টার মধ্য়েই যা ঘটার ঘটেছে। এদিকে জেল কর্তৃপক্ষের তকফে হেস্টিংস থানায় অভিযোগ জানানো হয়েছে। তার ভিত্তিতেই খুনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation