West Bengal
28 Nov 2026, 10:00 AM
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
A
ABP Ananda
@abpananda

কলকাতা : আবার ধাক্কা বিসলেরির উপর। এবার নাকি তাদের জলের বোতলে মিলেছে ক্ষতিকর ব্যাকটেরিয়া! পশ্চিমবঙ্গের একটি জলের কারখানার নমুনায় পরীক্ষায় ধরা পড়েছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, অভিযোগ তেমনটাই। জলের নমুনায় পরীক্ষাগারে ধরা পড়েছে গুণগত মানের বড় ত্রুটি। সূত্রের খবর, পরীক্ষায় জলে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। আর অনেকেরই অজানা নয়, মানুষের শরীরের জন্য কতটা ক্ষতিকর এই  কলিফর্ম ব্যাকটেরিয়া।

সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। এর আগে গোয়ার কারখানার জলের নমুনা পরীক্ষা করেও একই সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করেছিল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বিসলারির একটি কারখানা থেকে সংগৃহীতজলের নমুনা পরীক্ষায় কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। সাধারণত নিকাশি নালার দূষিত জল পানীয় জলের সঙ্গে মিশে গেলে,পাইপলাইনে ফুটো থাকলে কিংবা জল সরবরাহ ব্যবস্থার পরিকাঠামোয় ক্ষতি হলে এই ধরনের ব্যাকটেরিয়া জলে প্রবেশ করতে পারে। অভিযোগ,  প্রাথমিক পরীক্ষাগারের পাশাপাশি রেফারেল ল্যাবরেটরিতেও নমুনা পরীক্ষা করা হয়েছিল। দুই পরীক্ষাগারের রিপোর্টেই একই ধরনের ত্রুটির কথা উঠে এসেছে বলে দাবি সূত্রের। এরপর সংশ্লিষ্ট নির্দিষ্ট ব্যাচের পণ্য বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে FSSAI। পাশাপাশি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে বিসলেরির বিরুদ্ধে মামলা চালানোর অনুমতিও দেওয়া হয়েছে।

শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়ার উৎপাদন কেন্দ্রের নমুনা পরীক্ষা নিয়েও আগেই বিসলেরির বিরুদ্ধে পদক্ষেপ করেছিল FSSAI। সেখানে জলের নমুনায় নির্ধারিত মাত্রার তুলনায় বেশি ব্রোমেট (Bromate) পাওয়া গিয়েছিল বলে অভিযোগ। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করায় ওই নমুনাকে  নিরাপদ নয়, বলে ঘোষণা করা হয়। প্রাথমিক পরীক্ষার রিপোর্টের বিরুদ্ধে আপত্তি জানিয়ে আবেদন করেছিল বিসলেরি। এরপর নমুনাটি আরও একবার পরীক্ষার জন্য রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও স্বস্তি মেলেনি সংস্থার। সেখানে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বনস (PAHs) নামে রাসায়নিক যৌগের উপস্থিতি ধরা পড়ে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এরপরই খাদ্য নিরাপত্তা আইন, ২০০৬ অনুযায়ী আইনি পদক্ষেপের পথে এগোয় FSSAI।

বোতলবন্দি জলকে সাধারণত নিরাপদ পানীয় হিসেবে বিবেচনা করেন বহু মানুষ। আর বিসলেরির মতো সংস্থার জলের ক্রেতা সংখ্যা তো কোটি কোটি। কিন্তু পরীক্ষায় একাধিক নমুনার গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় চিন্তার ভাঁজ মানুষের কপালে। তাহলে কার উপর ভরসা করা যায় !  এখন নজর, FSSAI-এর পরবর্তী পদক্ষেপ এবং দেশজুড়ে চলা পরীক্ষার রিপোর্টের দিকে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)