cyclone Akvan : পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল  হাই-  অ্যালার্ট
West Bengal 16 Nov 2026, 10:56 AM

cyclone Akvan : পরপর তিন ঘূর্ণিঝড় ? বঙ্গোপসাগরে তৈরি প্রবল নিম্নচাপ, এই সব এলাকায় জারি হয়ে গেল হাই- অ্যালার্ট

A
ABP Ananda
@abpananda

আকভান এখনও তৈরি হয়নি কিন্তু তার আগেই এই রা জ্যে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করল আবহাওয়া দফতর । ঘূর্ণিঝড় আকভানের পরোক্ষ প্রভাবেই এই দুর্যোগ, জানালেন আবহবিদ।  তাঁদের আশঙ্কা,উপকূল এলাকায় ঝড় বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা সবথেকে বেশি ! আপাতত আবহাওয়ার গতিপ্রকৃতি বলছে, এই সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার এই রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে। রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া থাকলেও, পশ্চিম দিকের  জেলাগুলিতে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকবে।

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে! ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আবহাওয়ার পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'আকভান' (Akvan)। এরপর শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছনোর আশঙ্কা।  ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) ১৬ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপটি। উত্তর-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ৮ কিলোমিটার গতিতে এগোচ্ছে সেটি। শনিবার ওড়িশার ছত্রপুরে জেলার সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন গঞ্জামের জেলাশাসক ভি কীর্তি বাসন। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক আধিকারিককে দ্রুততার সঙ্গে নিজেদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে ঘূর্ণিঝড় অর্ণব এবং পরবর্তী বন্যা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

১৬ নভেম্বর রাত ২টো নাগাদ প্রকাশিত IMD-র জাতীয় বুলেটিনে জানানো হয়েছে, গভীর নিম্নচাপটি ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরও শক্তি বাড়তে পারে। ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে এই আবহাওয়া ব্যবস্থা।

কোথায় রয়েছে গভীর নিম্নচাপ?

IMD-র ১৬ নভেম্বর সকাল সাড়ে ৫টার পর্যবেক্ষণ অনুযায়ী, গভীর নিম্নচাপটির অবস্থান ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। চেন্নাই থেকে প্রায় ৭২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে প্রায় ৯৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল সেটি। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী, আগামী কয়েক দিনে ঘূর্ণিঝড়টির গতিপথে পরিবর্তন আসতে পারে। আপাতত উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে পরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আকভান?

এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে। IMD-র পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় পড়বে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের বাইরের মেঘের বলয় ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগোতে শুরু করেছে বলে মনে করছেন ওয়েদার আলটিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation