West Bengal
16 Nov 2026, 09:05 AM
Cyclone Akvan : 'আকভান' তৈরির আগেই তুলকালাম শুরু? এ রাজ্যে ঢুকেই পড়ল মেঘের বলয়, কোথায় ল্যান্ডফল ঝড়ের ?
A
ABP Ananda
@abpananda

কলকাতা : বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আজই  তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'আকভান' । এখনও পর্যন্ত নিম্নচাপের যা অবস্থান, তাতে বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ অন্ধ্র উপকূলের দিকে সরে যেতে পারে 'আকভান'। আর তার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের আকাশে। আবহবিদদের রবীন্দ্র গোয়েঙ্কার ( ওয়েদার আলটিমা - র কর্ণধার ) পর্যবেক্ষণ অনুযায়ী, গভীর নিম্নচাপের বাইরের মেঘের বলয় বা আউটার ক্লাউড ব্যান্ড দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগিয়ে এসেছে। ধীরে ধীরে সেই মেঘের চাদর বিস্তৃত হতে পারে উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ১০০-১৫০ কিলোমিটার ভিতর পর্যন্ত।

সোমবার ভোর ৫টা নাগাদ গভীর নিম্নচাপটির অবস্থান ছিল সাগরদ্বীপ থেকে প্রায় ১১৫০ কিলোমিটার দক্ষিণে। সেখান থেকেই মেঘের বলয় ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য মাঝারি বৃষ্টিও হতে পারে। কলকাতার আকাশেও মেঘের আনাগোনা বাড়তে পারে। সপ্তাহজুড়ে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে শহরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। শহরের দূষণ ও স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির সঙ্গে মেঘের বলয়ের মিথস্ক্রিয়ার ফলে বৃষ্টির ধরন ও বিস্তার বদলাতে পারে বলে পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

শুধু বৃষ্টি নয়, এই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝেমধ্যে ঝোড়ো হাওয়ার দাপট অনুভূত হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের অভ্যন্তরীণ জেলাগুলিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০-৩৫ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে। উপকূলবর্তী এলাকায় স্বল্পস্থায়ী মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ভিতরের জেলাগুলিতে মূলত হালকা, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)