Shankar Ghosh: "মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..",  ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
West Bengal 16 Nov 2026, 09:05 AM

Shankar Ghosh: "মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?

A
ABP Ananda
@abpananda

সনৎ ঝা, অনির্বাণ বিশ্বাস ও বিশ্বজিৎ দাস, কলকাতা: ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি লিখেছেন, মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না। শঙ্কর ঘোষের এই পোস্ট ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

[yt]https://youtu.be/N30nPRItA5U?si=PdpIUIn-Fz_cmV0A[/yt]

আরও পড়ুন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র

মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না। ফেসবুকে এই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।সম্প্রতি তোলাবাজি ইস্যুতে মুখ খুলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। বিজেপি বিধায়ক ও অর্থমন্ত্রী  স্বপন দাশগুপ্ত বলেন, লোকেদের একটা হ্যাবিট হয়ে গেছে, যে যখন আর কিছু না হচ্ছে, এটাই (তোলাবাজি) যেন নিউ নর্মাল একটা।'পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন, 'ঠিকই তো বলেছেন। আমার মাননীয় রাজ্য সভাপতি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই বলেছেন যে, যা তৃণমূল করেছে, সেটা আমরা করব না। তৃণমূল তোলাবাজি করেছে।'এই আবহেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মন্ত্রী শঙ্কর ঘোষ।

পোস্টের একদিকে মন্ত্রীর ছবি। আর অন্যদিকে লেখা, মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।কিন্তু, কাকে উদ্দেশ্য করে এই পোস্ট করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি তিনি। এখানেই প্রশ্ন উঠছে,কী কারণে এই পোস্ট করলেন শঙ্কর ঘোষ? এই পোস্ট করে কী বলতে চাইলেন তিনি? বিশেষ কারও উদ্দেশে এই পোস্ট করেছেন পর্যটনমন্ত্রী? যদিও, শঙ্কর ঘোষের দাবি, এটা তাঁর ব্যক্তিগত উপলব্ধি।

বিজেপি পর্যটনমন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, অনেকে হয়তো ভেবে বসেন, যে মন্ত্রী মানেই সব জানে। আমার মনে হয় এই ধারনার থেকে বের হয়ে আসাটাও খুব দরকার। আবার দ্বিতীয় হচ্ছে যে, সবকিছু আমার বলার অধিকার, আমার মনে হয় এটাও কোথাও একটা ক্ষমতার অপব্যাখ্যা বা ক্ষমতার একটা যে সংজ্ঞা সেই সংজ্ঞার বাইরে। মন্ত্রীদেরকেও শিখতে হয়। আমার কাছে একটা সাদা খাতা বা পাতা ছিল, মন্ত্রী হওয়ার পর ধাপে ধাপে কাজ করতে গিয়ে সেখানে লেখাগুলো লিখছি। সেই কাজটা করতে গিয়ে আমাকে দশজন মানুষের কাছ থেকে শিখতে হচ্ছে।

মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক  কুণাল ঘোষ বলেন,শঙ্কর বাবু যা বলেছেন একদম ঠিক বলছেন। অনেক সময় অনেক কথা বলতে হয়। কোন কোন দফতরের মন্ত্রী এগুলো স্পেসিফাই করে দিলে সুবিধে হবে। শঙ্কর ঘোষের পোস্টকে সমর্থন করেছেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার আরেক সদস্য দিলীপ ঘোষ।পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন,  ঠিকই আছে, খালি মন্ত্রী নয়, প্রত্যেকেরই সীমার মধ্যে থাকা উচিত, নাগরিকদের একটা দায়িত্ব আছে সমাজে, এমন কিছু বক্তব্য না বলা, যেটা অন্যকে আহত করে, নীতি-রীতি সংবিধানের পরম্পরার বাইরে প্রত্যেক মানুষেরই দায়িত্ব আছে, স্বাভাবিক মন্ত্রী যে তাঁকে লোকে দেখে, তিনি প্রথমে সংবিধানের আদলে চলবেন তো, না হলে বাকিরা তো প্রশ্ন তুলবেই।'

প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'কয়েক মাস অতিবাহিত হতেই এই সরকারের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটের অভিযোগ শুরু হয়ে গেছে। এই অভিযোগ আমরা করছি, তা নয়। অর্থমন্ত্রী সে করছে, রাজ্য়ের সভাপতি সে করছে, বিজেপি পার্টির আর মন্ত্রী সান্ত্রীরা করছে। ওদিকে তৃণমূল জলে কুমির, এদিকে বিজেপি ডাঙায় বাঘ।' একটা পোস্ট, আর তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation