Sumana Sarkar News : "কেউ তোলাবাজি করবে, কেউ মস্তানি করবে, আমি মেনে নেব না", বললেন সুমনা সরকার | ABP
West Bengal 15 Nov 2026, 08:57 PM

Sumana Sarkar News : "কেউ তোলাবাজি করবে, কেউ মস্তানি করবে, আমি মেনে নেব না", বললেন সুমনা সরকার | ABP

A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : তোলাবাজি রুখতে হুঁশিয়ারি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। "অন্নপূর্ণা যোজনা বা চাকরি, কোনও কিছুর জন্য টাকা চাইলেই আমাকে জানান"। "কেউ তোলাবাজি করবে, কেউ মস্তানি করবে, আমি মেনে নেব না"। হুঁশিয়ারি স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। "যদি বলে যে আপনার ঘরটা আমি করে দেব, আমাকে টাকা দিন"। "আপনি জমি কিনেছেন আমাকে টাকা দিতে হবে"। "অন্নপূর্ণা পাইয়ে দেব টাকা দিতে হবে, আমাকে সরাসরি জানাবেন"। "যত বড় মাপের নেতা হোক না কেন, তোলাবাজি বরদাস্ত নয়"। কড়া বার্তা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের।</p>
<p>আরও খবর...</p>
<p>পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তেজনা। নিহত বিজেপি কর্মী পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডের বাসিন্দা অরূপ সাহা। পানিহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রথমে হামলায় বাধা দেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। রুমা সাহাকে লক্ষ্য করে গালিগালাজ দেন বিজেপি কর্মীরাই, অভিযোগ মণ্ডল বিজেপি সম্পাদকের। রুমা সাহাকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামী অরূপ সাহা। ধাক্কাধাক্কিতে প্রথমে বাড়িতে এসে অসুস্থ, পরে হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর, দাবি পরিবারের। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে, অভিযোগ নিহত বিজেপি কর্মীর স্ত্রীর। খবর পেয়েই ঘটনাস্থলে যান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, সরব বিজেপি বিধায়ক। জেলা প্রেসিডেন্ট কনভেনার বসিয়েছে সবাইকে, সকলে তৃণমূলের লোক, সরব রত্না দেবনাথ।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation