Parnasree - Chatpuja 2026 | "১৫বছরে আমরা দেখিনি ঘাট পরিষ্কার করা হয়েছে" | ABP ANANDA LIVE
West Bengal 15 Nov 2026, 08:57 PM

Parnasree - Chatpuja 2026 | "১৫বছরে আমরা দেখিনি ঘাট পরিষ্কার করা হয়েছে" | ABP ANANDA LIVE

A
ABP Ananda
@abpananda
<p>ABP Ananda LIVE : উৎসবের মরশুমে এবার ছটপুজো, সূর্যদেবের উপাসনা। ছটপুজো উপলক্ষ্য়ে প্রস্তুত রাখা হয়েছে গঙ্গার বিভিন্ন ঘাট। তবে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে ছটপুজোয় জারি হয়েছে নিষেধাজ্ঞা</p>
<p>আরও খবর...</p>
<p>পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তেজনা। নিহত বিজেপি কর্মী পানিহাটি ঈশ্বর চ্যাটার্জি রোডের বাসিন্দা অরূপ সাহা। পানিহাটিতে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রথমে হামলায় বাধা দেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। রুমা সাহাকে লক্ষ্য করে গালিগালাজ দেন বিজেপি কর্মীরাই, অভিযোগ মণ্ডল বিজেপি সম্পাদকের। রুমা সাহাকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামী অরূপ সাহা। ধাক্কাধাক্কিতে প্রথমে বাড়িতে এসে অসুস্থ, পরে হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর, দাবি পরিবারের। তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে, অভিযোগ নিহত বিজেপি কর্মীর স্ত্রীর। খবর পেয়েই ঘটনাস্থলে যান পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, সরব বিজেপি বিধায়ক। জেলা প্রেসিডেন্ট কনভেনার বসিয়েছে সবাইকে, সকলে তৃণমূলের লোক, সরব রত্না দেবনাথ।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation