শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
West Bengal 15 Nov 2026, 07:56 PM

শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

A
ABP Ananda
@abpananda
<p>বীরভূম: দুপুরে জামিন পেয়ে সন্ধ্যায় পুলিশকে গুলি। আহত কনস্টেবলকে দেখতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি সুস্থ আছেন। বোলপুরে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় এবার অ্যাক্শন মুডে প্রশাসন। অভিযুক্ত রতন শেখকে রবিবার এনকাউন্টার করে পুলিশ। রাজ্যে পালাবদলের পর এটি নিয়ে পঞ্চম এনকাউন্টার।  </p>
<p>ডাকাতির মামলায় জামিন পেয়ে গত শুক্রবার দুপুরে ফিরেছিল এলাকায়। সন্ধ্যায় আর এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাসস্ট্যান্ডে। সেখানেই তাকে ধরতে গিয়ে রক্তাক্ত হলেন আইনের রক্ষাকর্তারা। সূত্রের খবর, রতনকে ধরতে শুক্রবার সন্ধেয় বোলপুরের লায়েক বাজারের বটতলায় যান ৩ জন পুলিশকর্মী। দুষ্কৃতীকে দেখতে পেয়ে নাম ধরে ডাকেন তাঁরা। সেই সময়ই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। তারপর থেকেই নিখোঁজ ছিলেন রতন শেখ। কিন্তু রবিবার বিকেলে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাঁর।  </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
6

Comments (0)

Login to join the conversation