Kolkata, West Bengal
26 Nov 2026, 08:01 PM
School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
A
ABP Ananda
@abpananda

রাজ্যে সরকার বদলের সঙ্গে সঙ্গে এবার বদলাচ্ছে স্কুলপাঠ্যের নামও। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম বদল করা হচ্ছে বলে খবর সূত্রের। সিলেবাস যে বদল হতে চলেছে তা আগেই জানা গিয়েছে। এবার তার সঙ্গে স্কুলপাঠ্যের নামও বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ২ জানুয়ারি থেকে নতুন নামে পাঠ্য বই হাতে পাবে ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ বলেছেন, ছাত্রছাত্রীদের যাতে আরও আকৃষ্ট করা যায়, আরও আকর্ষণীয় হয়, আকর্ষণ বাড়ে, সেটা বিবেচনা করেই পাঠ্য বইয়ের এই নাম পরিবর্তন করা হয়েছে। এখন ছাত্রছাত্রীরা কীভাবে সেটা গ্রহণ করে সেটাই দেখার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কোনও মতামত রাখেননি। কোনও বক্তব্যও দেননি। কখনও আমাদের বিরোধিতাও করেননি। আমাদের সেন্সরও করেননি। আমি শিক্ষামন্ত্রী হিসেবে তাঁদের (সিলেবাস কমিটি) কাছে কোনও নামের প্রস্তাব করিনি। তাঁরা (সিলেবাস কমিটি) নিজেরা আলোচনা করে এই নামগুলো দিয়েছে।

স্কুলপাঠ্যের নাম বদল করতে চলেছে রাজ্যের নতুন সরকার। জানা যাচ্ছে, ১৭টি বইয়ের যে নাম তৃণমূল জমানায় দেওয়া হয়েছিল, বিজেপি সরকার তার নাম পরিবর্তন করেছে। ২ জানুয়ারি, ২০২৭ থেকে নতুন বই হাতে পাবে পড়ুয়ারা। যেদিন থেকে নতুন অ্যাটেনডেন্স সিস্টেম চালু হতে চলেছে, সেই দিন থেকেই নতুন নামের পাঠ্যবই পাবে ছাত্রছাত্রীরা। প্রায় ৩৫০ টাইটেলের বই এবং প্রায় ১০ কোটি সংখ্যা বই নতুন করে ছাপা হচ্ছে, যাতে নতুন বছরের শুরুতেই বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দেওয়া যায়। তৃণমূল জমানায় পাঠ্যবইয়ের যা নাম দেওয়া হয়েছিল, তা বদলে ফেলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিলেবাস কমিটি গঠন করেছিলেন। পড়ুয়াদের সিলেবাস সংযোজন হয়েছিল অনেক বিষয়। রাজ্যে নতুন সরকার আসার পর তার অনেক কিছুই বদলানো হয়েছে। পড়ুয়াদের সিলেবাসে নতুন অনেক বিষয়ের সংযোজন হয়েছে।

আপাতত জানা গিয়েছে, প্রথম শ্রেণির পাঠ্যবই তৃণমূল জমানায় নাম ছিল 'আমার বই', তার নাম বদলে হচ্ছে 'নবপল্লব'। তৃতীয় শ্রেণির বই ছিল 'পাতাবাহার', তার নাম বদলে হচ্ছে 'নবাঙ্কুর'। ষষ্ঠ শ্রেণির বই ছিল 'অতীত বা ঐতিহ্য', এটি ইতিহাস বই, তার নাম বদলে হচ্ছে 'প্রাচীন ইতিহাস'।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)