West Bengal
26 Nov 2026, 08:01 PM
Sajal Ghosh: পুলিশের অনুমতি ছাড়া চিকিৎসকদের মিছিল, বিজেপি বিধায়ক সজল ঘোষ বললেন, 'অনুমতি পায়নি মানে হয়তো...'
A
ABP Ananda
@abpananda
<p>কলকাতা : কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণ্ডগোলের ঘটনায়, আজ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল মেডিক্য়াল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন। এদিকে, আজ চিকিৎসকদের মিছিলে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তবে মিছিল হয়েছে ডাক্তারদের। গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে চিকিৎসকদের মিছিল দেখা গিয়েছে।&nbsp;</p>
<p>এই মিছিল এবং সেখানে পুলিশের অনুমতি না দেওয়া - এইসব প্রসঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেছেন, 'চিকিৎসকরা অনুমতি চেয়েছেন, গণতান্ত্রিক অধিকার, ডিউটি আওয়ার্সে করছেন কিনা সেটা দেখতে হবে। মেডিক্যাল কলেজ থেকে মিছিল বেরোলে মেডিক্যাল কলেজের পরিস্থিতির কতটা সমস্যা হবে সেগুলো বিচার বিবেচনা করতে হবে, এগুলো বিচার বিবেচনা করে হবে। বিচার্য বিষয়। অনুমতি পায়নি মানে হয়তো ওইখান থেকে পায়নি, ওই সময়টা পায়নি। অন্য সময় চাইবেন, অন্যত্র চাইবেন, নিশ্চয় পাবেন। আইনশৃঙ্খলা ভঙ্গ হলে তো সবার প্রতিই পুলিশ ব্যবস্থা নেবে। এটাই পরিবর্তন। পুলিশ অনুমতি দিল না হয়তো, কিন্তু আপনার গণতান্ত্রিক ব্যবস্থার উপর হস্তক্ষেপও করল না। আপনি এগিয়ে যাচ্ছেন মিছিল নিয়ে, আপনাকে হয়তো পুলিশই কর্ডন করে রেখে দিয়েছে।'&nbsp;</p>

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)