West Bengal
09 Oct 2026, 02:25 AM
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
A
ABP Ananda
@abpananda

কলকাতা: ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মীদের উদ্দেশে বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মালদার মথুরাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। আর এই সভা থেকেই DA সহ বর্ধিত বেতন নিয়ে ঘোষণা করে দিলেন তিনি। উৎসবের মরসুমে ডিএ নিয়ে ঘোষণার ফলে খুশির খাওয়া বইছে কর্মীদের মনে।

আগের সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী DA নিয়ে কর্মীদের হতাশার কথা তুলে ধরেন। বিজেপি সরকার গঠনের পর প্রথমেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত নেয়। সেই বর্ধিত ডিএ-এর টাকা কবে পাবেন, তা জানিয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ''পুরোনো এরিয়ার DA দিয়েছি পেনশনার সহ। দুর্গাপুজোর আগে পুলিশ কর্মী, সরকারি কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী সহ বাড়তি ডিএ সহ আগাম বেতন পেতে চলেছেন ১৬ অক্টোবরের আগে।''

আরও পড়ুন - ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, গত মাসে ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বর্ধিত ডিএ ও পুজোর মাসে বেতন নিয়ে বড় ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, '' ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ DA গ্যাপ ছিল। একদিনে পারব না, সময় দিতে হবে। ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিবকে বলেছি যে, পুজোর আগে পুজোর মাসের বেতন দিতে আর সঙ্গে ২০ শতাংশ DA দিতে। ''

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য় আসতে পারে সুখবর। জুলাই মাসের মহার্ঘভাতা বা বর্ধিত ডিএ সংক্রান্ত ঘোষণা হতে পারে দশেরার আগেই। কর্মীরা অক্টোবরের বেতনের মধ্য়েই বর্ধিত ডিএ পেতে পারেন। সঙ্গে থাকতে পারে জানুয়ারি থেকে জুলাই গত ৬ মাসের বকেয়া ডিএ-র বর্ধিত অংশ। হিসেব বলছে, জুলাই মাসের সার্কেলে ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। যাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়াবে ৬৩-৬৪ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন ৬০ শতাংশ ডিএ। একবার এই বর্ধিত ডিএ কার্যকর হলে ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও ৬৯ লক্ষ পেনশনহোল্ডাররা উপকৃত হবেন।

আরও পড়ুন - ডিএ থেকে এই সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধি, নন্দীগ্রামের নির্বাচনী সভা থেকে কী কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)