West Bengal
09 Oct 2026, 02:25 AM
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
A
ABP Ananda
@abpananda

আজ উপনির্বাচনের ফলপ্রকাশ। রেজিনগর এবং নন্দীগ্রাম এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল গত ৬ অক্টোবর। আজ তার ফলপ্রকাশ।

কোন কেন্দ্রে নজরে রয়েছেন কোন দলের কোন প্রার্থী

মুর্শিদাবাদের রেজিনগর

রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির তরফে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবী আজাদ। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৬- এর বিধানসভা নির্বাচনে রেজিনগর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন হুমায়ুন নিজেই। নওদা কেন্দ্র থেকেও জিতেছিলেন তিনি। বর্তমানে তিনি নওদার বিধায়ক। ছেড়ে দিয়েছিলেন রেজিনগরের আসন। তাই সেখানে উপনির্বাচন হয়েছে। আর সেখানে তিনি প্রার্থী করেছেন নিজের ছেলেকে। রেজিনগরে বিজেপি প্রার্থী করেছে শাখারভ সরকারকে। আর এখানে মমতা সর্বভারতীয় তৃণমূলের প্রার্থী হয়েছেন রবিউউল আলম চৌধুরী।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম

অন্যদিকে, নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হয়েছেন হাসিরানি রথ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একসময়ের আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা তিনি। আর এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিলন প্রধান। আগে নন্দীগ্রামে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সঞ্চিতা প্রধান দে। পরে প্রার্থী পদ প্রত্যাহার করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন। এরপ গ্রেফতার হন মিলন প্রধান। পরে অন্তর্বর্তী জামিনে ছাড়া পান তিনি। আদালত তাঁকে ভোটে লড়ার অনুমতি দেয়। নন্দীগ্রামে গণতান্ত্রিক তৃণমূলের প্রার্থী হয়েছেন এহতেশমুল হক। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের পবিত্র করকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। অন্যদিকে, ভবানীপুর থেকেও জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বর্তমানে শুভেন্দু অধিকারী ভবানীপুরের বিধায়ক। নন্দীগ্রামের আসন ছেড়েছেন তিনি। সেখানে প্রার্থী হয়েছেন প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ।

আজ ৯ অক্টোবর শুক্রবার নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের গণনা। একদিকে ভোট লুঠের অভিযোগ করছে বিরোধীরা। অন্যদিকে শাসক দল বিজেপি জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। গণনা শেষে EVM-গুলি ফের সিল করে স্ট্রং রুমে রাখা হবে। নির্বাচন সংক্রান্ত মামলা দায়ের হলে আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলি জেলা নির্বাচনী আধিকারিকের হেফাজতে থাকবে। দুই কেন্দ্রে ভোট অবাধ ও নিরপেক্ষ হয়েছে কি না, তা নিয়ে ভোটের দিনই বিজেপি ও বিরোধীদের মধ্য়ে চাপানউতোর চরমে ওঠে! যদিও, মুখ্য়মন্ত্রী দাবি করেন, জয় নিয়ে তাঁরা নিশ্চিত।

এবিপি আনন্দে সকাল ৭টা থেকে সরাসরি দেখা যাবে ভোটের ফলাফল। চোখ রাখুন এবিপি আনন্দ লাইভে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)