West Bengal
15 Nov 2026, 02:56 PM
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
A
ABP Ananda
@abpananda

কলকাতা: দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্ক, আর তাতে চিড় ধরাতেই ভয়াবহ কাণ্ড ঘটালেন যুবক! সম্পর্কের বিচ্ছেদে প্রেমিকার ওপর রাগ মেটালেন পোষ্যকে খুন করে! ঘটনাটি ঘটেছে, যাদবপুরের বিক্রমগড়ে। ব্রেকআপের জেরে লিভ ইন পার্টনারের পোষ্য ২ কুকুরকে খুন করলেন যুবক! ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। একটি কুকুরের মাথা থেঁতলে খুন করা হয়েছে। আরেক সারমেয়কে গলায় ফাঁস দিয়ে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ২ কুকুরকে নৃশংসভাবে খুনের অভিযোগে আটক হয়েছে অভিযুক্ত।

সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত সঙ্গীর, রাগে দুই পোষ্যকে খুন যুবকের! পরে গ্রেফতার

এই ঘটনায় যাদবপুরে পশুপ্রেমীরা সরব হন, তাঁরা অভিযোগ জানান। সমস্ত ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে টিম পাঠিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ২টি পোষ্যের দেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, বিক্রমগড়ে একটি ফ্ল্যাটে থাকতেন অভিযুক্ত এবং তাঁর লিভ ইন সঙ্গী। সম্প্রতি তাঁদের মধ্যে সমস্যা শুরু হয় এবং ফ্ল্যাট ছেড়ে চলে যান তাঁর লিভ ইন সঙ্গী। তবে ফ্ল্যাটেই রয়ে যায় তাঁর দুই পোষ্য। কিন্তু সঙ্গীর অভাব, মেনে নিতে পারেননি ওই যুবক। এর ফলে পোষ্যদের ওপরেই অত্যাচার চালান তিনি। এক পোষ্যকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেন ওই যুবক। এরপরে সেই ভিডিও করে পাঠান সঙ্গী তরুণীকে। আতঙ্কিত তরুণী তখন যাদবপুরের বিক্রমগড়েরই অন্য এক বাসিন্দা যুবককে ওই ভিডিও পাঠিয়ে গোটা ঘটনার কথা জানান। আর তারপরেই প্রতিবেশীরা সবাই মিলে পৌঁছয় ওই যুবকের ফ্ল্যাটে। সেখানে চাপ চাপ রক্ত এবং দুই পোষ্যের মৃতদেহ পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন অভিনেত্রী ও পশুপ্রেমী দেবলীনা দত্ত (Deboleena Dutt)। খবর যায় যাদবপুর থানাতেও। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে। নিজের সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা পোস্টও করেছেন দেবলীনা দত্ত। তিনি জানিয়েছেন, একটি বাচ্চা কুকুরকে মাথা থেঁতলে খুন করা হয়েছে। অভিযুক্ত এই কাজ নিজেই করেছে, এমনটাই নিজের মুখে স্বীকারও করে নিয়েছে সে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। কুকুর দুটির মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

আরও পড়ুন: Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7
Comments (0)