Panihati News:  পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
West Bengal 15 Nov 2026, 01:56 PM

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর

A
ABP Ananda
@abpananda

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর। প্রথমে বিজেপির বিরুদ্ধে ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ।

আরও পড়ুন, "পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ। ব্যবসায়ীকে মারধরের ঘটনায় প্রথমে প্রতিবাদ করেন ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। এরপরেই রুমাকে লক্ষ্য করে গালিগালাজ দেন বিজেপি কর্মীরা, অভিযোগ মণ্ডল বিজেপি সম্পাদকের। এদিকে রুমাকে বাঁচাতে এসে আক্রান্ত হন স্বামী তথা বিজেপি কর্মী অরূপ সাহা। এরপর সাগর দত্ত মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়।

নিহত বিজেপি কর্মীর স্ত্রীর অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকেরাই হামলা চালিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা আজ বিজেপিতে ঢুকে হামলা চালিয়ে যাচ্ছে, সরব বিজেপি বিধায়ক।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation