West Bengal
24 Oct 2026, 12:00 PM
Kolkata: পুজোর মাসে রাজ্যে ডেঙ্গির প্রকোপ! অক্টোবরের প্রথম ২৩ দিনেই আক্রান্ত সাড়ে ৫ হাজারেরও বেশি
A
ABP Ananda
@abpananda

কলকাতা: পুজোর মাসে রাজ্যে ডেঙ্গির প্রকোপ! অক্টোবরের প্রথম ২৩ দিনেই ডেঙ্গিতে আক্রান্ত সাড়ে ৫ হাজারেরও বেশি। গত সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৭২। গত ২ মাসের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৯ জন। সব মিলিয়ে চলতি বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ১২ হাজারের বেশি। আক্রান্তের নিরিখে তালিকার প্রথম চারে মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা।

হাওড়ায় ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত! উৎসবের মরশুমে ফের উদ্বেগ বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। হাওড়া পুরসভা এলাকায় ৪৭জন ডেঙ্গি রোগীর খোঁজ মিলেছে। ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত, এক সপ্তাহে ডোমজুড়ে ডেঙ্গি আক্রান্ত ২৭ জন। গত বছর হাওড়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬৪৭ জন। চলতি বছরে এর মধ্যেই ডেঙ্গি আক্রান্ত ৬২৩ জন। হাওড়া শহর এলাকায় ডেঙ্গি আক্রান্ত ৩৫০ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় এবছর ডেঙ্গি পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে বলে শুক্রবার দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতাল চত্বরের জঞ্জাল সাফাইয়ে এবার পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি পাঠিয়েছিলেন স্বাস্থ্যসচিব। নিয়মিত আবর্জনা যেন নিয়মিত পরিষ্কার হয়, চিঠিতে লিখলেন স্বাস্থ্যসচিব। হাসপাতাল চত্বর পরিষ্কার রাখার দায়িত্ব পুর ও নগরোন্নয়ন দফতরের, উল্লেখ চিঠিতে। শুক্রবার হাসপাতালের জঞ্জাল সাফাই নিয়ে সব হাসপাতালের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালের আবর্জনার স্তূপ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিজেপি সাংসদ। হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করেন জ্যোতির্ময় সিং মাহাতো। বিজেপি সাংসদের ফোনের পরই হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)