গাড়িতে আটকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখেই এগিয়ে এলেন কুণাল ঘোষ, তারপর ...
West Bengal 24 Oct 2026, 10:00 AM

গাড়িতে আটকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দেখেই এগিয়ে এলেন কুণাল ঘোষ, তারপর ...

A
ABP Ananda
@abpananda
<p>তীব্র রাজনৈতিক তর্কবিতর্ক, ব্যক্তিগত আক্রমণের মধ্যেও তাঁরা আগেও বজায় রেখেছেন সৌজন্য। রাজনীতির লক্ষ্মণরেখা পার করে ব্যক্তিগত প্রশংসাও শোনা গিয়েছে তাঁদের মুখে । আবারও সেই সৌজন্য চিত্র ফিরল রাজ্য রাজনীতিতে। এক বিজেপি সাংসদের গাড়িকে যাওয়ার রাস্তা করে দিলেন স্থানীয় মমতা-অনুগামী তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ। </p>
<p>প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজেৎ গঙ্গোপাধ্যায় ও  মমতা অনুগামী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ ফের মুখোমুখি। এবার কুণাল ঘোষের পাড়ায়। বিধায়কের এলাকায় চলছিল রামমোহন সম্মিলনীর পাড়া পরিক্রমা । এই কর্মসূচি চলায় রাস্তায় কিছুটা যানজট হয়। আটকে পড়ে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদের গাড়ি। খবর পেয়েই ছুটে আসেন বিধায়ক কুণাল ঘোষ। দুজন-দুজনকে দেখেই  করজোড়ে নমস্কার করেন। করেন  সৌজন্য বিনিময়ও।   </p>
<p>কুণাল ঘোষের এলাকায় রামমোহন সম্মিলনীর পাড়া পরিক্রমা চলছিল । ওই এলাকা দিয়ে যাওয়ার পথে আটকে যায় বিজেপি সাংসদের গাড়ি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আটকে যেতে দেখে এগিয়ে যান মমতা তৃণমূলের বিধায়ক। শোভাযাত্রার গাড়ি ঘুরিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি বের করে দেন কুণাল । বিজেপি সাংসদ ও মমতা তৃণমূলের বিধায়ক বিজয়ার শুভেচ্ছা বিনিময়ও করেন  </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation