ভয় দেখানো, সরকারি কাজে বাধা! এবার অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন
West Bengal 26 Nov 2026, 07:02 PM

ভয় দেখানো, সরকারি কাজে বাধা! এবার অভিষেকের বিরুদ্ধে থানায় কাকা বাবুন

S
Sangbad Pratidin
@sangbadpratidin
ভয় দেখানো, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ। এবার ডায়মন্ড হারবারের সাংসদ তথা কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানার দ্বারস্থ কাকা বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তৃণমূল জমানোয় শুরু হয়েছে হুমকি কালচার। যা আজও চলছে। তাই বাধ্য হয়েই এবার পুলিশের দ্বারস্থ বাবুন।
বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের তীক্ততা দীর্ঘদিনের। একটা সময়ে প্রকাশ্যে তাঁকে ত্যাজ্য ভাই করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। তারপর পেরিয়েছে দীর্ঘদিন। এবার পারিবারিক দ্বন্দ্ব গড়াল থানায়। আজ, বৃহস্পতিবার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের আর্জি নিয়ে কালীঘাট থানার দ্বারস্থ হলেন বাবুন বন্দ্যোপাধ্যায়। তাঁর মূল অভিযোগ, একটি রক্তদান শিবিরে বাধা দেওয়া। এদিন বাবুন বলেন, “তৃণমূল জমানায় অনেক কিছু হয়েছে। এখনও চলছে। সরকারি কাজে বাধা, ক্লাব দখল, ভয় দেখানো-কত বলব। অনেক কিছু সহ্য করেছি।” যদিও এবিষয়ে এখনও অভিষেকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আসলে, পালাবদলের পর দেখা গিয়েছে দিদির সঙ্গে দূরত্ব বাড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছেন বাবুন। সম্প্রতি নিজের পাড়ার পুজোর উদ্বোধনে শুভেন্দুকেই ডেকেছিলেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যায় তাঁকে। বারবার তাঁর মুখে শোনা গিয়েছে ‘দাদা’র প্রশংসা। ফলে তিনি যে বিজেপির দিকে ঝুঁকছেন, তা বুঝতে বাকি ছিল না কারও। এসবের মাঝে আচমকা ভাইপোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের নেপথ্যে রাজনীতির অঙ্ক রয়েছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।
Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation