West Bengal
26 Nov 2026, 07:02 PM
ঘূর্ণিতে মাত প্রতিপক্ষ, দাদা আর্যবীরের নেতৃত্বে বোলিং বিক্রম শেহওয়াগের ছোট ছেলে বেদান্তর
S
Sangbad Pratidin
@sangbadpratidin
দাদা ভারতকে ছোটদের এশিয়া কাপ জিতিয়েছেন। সেই রেশ কাটতে না কাটতেই হাজির ভাই। তার নাম বেদান্ত শেহওয়াগ। আর্যবীরের ভাই এবং ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা বীরেন্দ্র শেহওয়াগের ছোট ছেলে। এক ইনিংসে ৭ উইকেট নিয়ে বিপক্ষকে কাঁপিয়ে দিল বেদান্ত। আর সেটা করল দাদা আর্যবীরের অধীনেই।
দু’জনেই এখন দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে কোচবিহার ট্রফি খেলছে। চারদিনের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব। রোপারের মাঠে পাঞ্জাবকে মাত্র ২৩৮ রানে অলআউট করে দেয় দিল্লি। যার নেপথ্যে বেদান্ত। ১৬ বছর বয়সি ক্রিকেটার বাবা-দাদার মতো শুধু ব্যাটার নয়। ব্যাটিংয়ের পাশাপাশি সে ডান হাতের স্পিনজাদুতে বিপক্ষকে ধ্বংস করে দেয়। এদিন সে ২২.৩ ওভার বল করে। ৮৮ রান দিয়ে তুলে নেয় ৭। তার স্পিনে পাঞ্জাবের ব্যাটিং অর্ডার ধসে যায়। আউট করে পাঞ্জাবের অধিনায়ক অর্জুন রাজপুতকে। যিনি কি না জাতীয় দলে আর্যবীরের সতীর্থ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অর্জুন।
জবাবে প্রথম দিনের শেষে দিল্লির রান ২ উইকেট হারিয়ে ১০৪। ভালো শুরু করেও দাদা আর্যবীর বড় রান পাননি। ৯৪ বল খেলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফেরেন শেহওয়াগের বড় পুত্র। দিল্লি এখনও ১৩৪ রানে পিছিয়ে। হাতে ৮ উইকেট।
Different craft, same Sehwag dominance! Virender Sehwag used to dismantle bowling attacks—now Vedant Sehwag is dismantling batting lineups! A sensational 7/88 for Delhi U-19 against Punjab U-19 in the Cooch Behar Trophy. https://t.co/hIQNdjT2Hx
— Hemant Bhavsar (@hemantbhavsar86) November 26, 2026
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জিতেছে ভারত। ফাইনালেও আর্যবীর অবশ্য নিজের ছন্দেই ছিলেন। ৬১ বলে ৫৮ রান করেন তিনি। ৯টা চার আসে তাঁর ব্যাট থেকে। আর গোটা প্রতিযোগিতাতেই ব্যাট হাতে নজর কেড়েছেন তিনি। পাঁচ ইনিংসে ৩৬১ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। গড় ৯০.২৫। রয়েছে একটি সেঞ্চুরি। তিনটি হাফসেঞ্চুরি। প্রতিযোগিতার সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তাঁর হাতে। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যক্তিগত রান সেটিই। মালয়েশিয়ার বিরুদ্ধে অপরাজিত ৭০ এবং আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ৫১ রান করেন তিনি।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
2
Comments (0)