Weather Update:অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র
West Bengal 24 Nov 2026, 11:36 PM

Weather Update:অবশেষে রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত ? তাপমাত্রা নামতে পারে ৩-৪ ডিগ্রি, বড় আপডেট IMD-র

A
ABP Ananda
@abpananda

কলকাতা: আকাশ পরিষ্কার, পারদ পতনের প্রবল সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামীকাল রাজ্যে মনোরম আবহাওয়া থাকবে বলেই আশা করা হচ্ছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত উর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি সক্রিয় থাকার দরুণ বৃষ্টি নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর ? দেখুন একনজরে।

[yt]https://youtu.be/2QW7dWTzJfE?si=6ylhzaduxhNDx3rl[/yt]

আরও পড়ুন, ‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে রাজ্যের স্থলভাগের উপর, উল্লেখযোগ্য কোনও আবহাওয়াগত পরিস্থিতি নেই। আগামী ৭ দিন রাজ্যের সর্বোত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। পাশাপাশি আগামী ৭ দিন কোথাও কোনও আবহাওয়ার সতর্কবার্তা নেই। তবে আবহাওয়ার পূর্বাভাস মিলিয়েই এদিন আকাশ পরিষ্কার রয়েছে গোটা রাজ্যে।

এদিনের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি এবং সর্বোনিম্ন তাপমাত্রা রয়েছে ২১ ডিগ্রি। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামীকাল পারদ পতনের প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যেই গতকালই আইএমডি সূত্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় ৩-৪ ডিগ্রি পারদ নামতে পারে। তাপমাত্রার বড় কোনও পরিবর্তন পরিলক্ষিত না হলেও, কাল রাতে তাপমাত্রা কিছুটা কম থাকবে বলেই অনুমান করা হচ্ছে।

এদিকে উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত উর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তটি এখনও সক্রিয় রয়েছে। চিন্তা শুধু এই একজায়গাতেই। তাই প্রশ্নটা রয়েই গেল, যে পারদপতনের মাঝে ফের ভিজতে হবে কিনা দক্ষিণবঙ্গবাসীকে ? তবে এনিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আশার খবর হল এটাই, এইমুহূর্তে বুধবার দিনভরই আকাশ পরিষ্কার থাকবে বলে ধরে নেওয়া হচ্ছে।

উত্তরপূর্বে পারদপতন হলে, দেশের সব রাজ্যেই যদিও পরিস্থিতি এক নয়। বিশেষ করে উপকূলীয় স্থানগুলিতে আর্দ্রতাজনিত একটা প্রভাব তো থেকেই যায়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাজস্থানে আগামী ১০ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বড় কোনও পরিবর্তন দেখা যাবে না। নভেম্বরের শেষে রাজস্থানে যখন এই পরিস্থিতি, ঠিক তখনই খারাপ আবহাওয়া রয়েছে বিহারের রাজধানী এলাকায়। যার প্রভাব পড়েছে উড়ান পরিষেবাতেও। ইন্ডিগোর পাটনা থেকে পুণে যাওয়ার বিমানই এই খারাপ আবহাওয়ার জন্য সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে বলে পিটিআই সূত্রে খবর।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
13

Comments (0)

Login to join the conversation