Purulia News: ‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..
West Bengal 24 Nov 2026, 10:32 PM

Purulia News: ‘ঘুষ’ ধরতে টিনের বাক্স ? অভিনব পদক্ষেপ প্রশাসনের, সরকারি অফিসে যা বসানো হল এবার..

A
ABP Ananda
@abpananda

সন্দীপ সমাদ্দার,হংসরাজ সিংহ, পুরুলিয়া: তোলাবাজির অভিযোগ নিতে এবার সরকারি অফিসে ড্রপবক্স বসানো হল, পুরুলিয়ার মানবাজারের মহকুমা শাসকের দফতরে। 'কেউ ঘুষ চাইলে, এখানে অভিযোগ জানান', লেখা রয়েছে ড্রপবক্সে। প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। অন্য়দিকে বিজেপি ঘুষ, কাটমানির দায় ঠেলেছে নতুন যাঁরা দলে যোগ দিয়েছেন, তাঁদের দিকে।

[yt]https://youtu.be/GIPlE9VjK00?si=kjrYHzAIFZKCtUMy[/yt]

আরও পড়ুন, “আমি কথা দিচ্ছি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে… অ্যাকাউন্টে..”, ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন এই টাকা ?

টিনের বাক্স। গায়ে লেখা, 'ঘুষ চাইলে এই বাক্সে জানান'। পুরুলিয়ার মানবাজারে, মহকুমাশাসকের দফতরে ঢুকতে গেলেই চোখে পড়বে এই বাক্স। ঘুষ, কাটমানি রুখতে এমনই পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। মানবাজারের স্থানীয় বাসিন্দা  নারায়ণচন্দ্র মান্ডি বলেন, মানবাজার মহকুমা শাসকের দফতরে গিয়ে দেখলাম, একটা টিনের বাক্স রাখা আছে এবং সেখানে লেখা আছে ঘুষ চাইলে এখানে জানান। প্রশাসনের এই যে উদ্য়োগ, এটাকে সাধুবাদ জানাই। আমরা সাধারণ মানুষ হিসেবে খুবই খুশি।

মানবাজারের স্থানীয় বাসিন্দা  বিরিঞ্চিপদ পাল বলেন, খুব ভাল সিদ্ধান্ত। একটা যে স্বচ্ছ কাজ হবে জনগণের সেবার, ভাবমূর্তিটা ভাল হবে। আমরা চাইছি যে কোনও সরকারি কাজ স্বচ্ছভাবে হোক এবং দ্রুততার সঙ্গে হোক। জনগণের খুব ভাল লাগল। তবে বিরোধীরা এই ড্রপ বক্সকে হাতিয়ার করেই সরব হয়েছে। তাঁদের কটাক্ষ, প্রশাসনের এই পদক্ষেপই প্রমাণ করে দিচ্ছে ঘুষের সংসকৃতি চলছে। না হলে প্রশাসনকে এই পদক্ষেপ নিতে হল কেন? পুরুলিয়া সিপিএম জেলা সম্পাদক প্রদীপ রায় বলেন, পশ্চিমবঙ্গে ঘুষ একটা ফ্য়াক্টার এখনও থেকে গেছে। তোলাবাজি এবং ঘুষ পাশাপাশি। এটার মধ্য় দিয়ে যে দুর্নীতি বিরোধী প্রশাসন দেবে বলেছিল, সেটা কোন দিকে ইঙ্গিত করছে বোঝা যাচ্ছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি ঘুষ সেইভাবেই বোধহয় রেকগনেশন দেওয়া হচ্ছে এই সরকারের পক্ষ থেকে।

তৃণমূল নেতা  রথীন্দ্রনাথ মাহাতো বলেন, দুর্নীতি মুক্ত হবে, এই বলেই ওনারা যখন এসেছেন ক্ষমতায়, আমরাও দেখতে চাই কতটা দুর্নীতিমুক্ত হচ্ছে।  দুর্নীতি যদি চলতেই থাকে, তাহলে তো একই থেকে যাবে।  দুর্নীতি এখনও হচ্ছে, তাই ওনারা করছেন এখনও।’ দুর্নীতির অভিযোগ একেবারে উড়িয়ে দিতে পারেনি বিজেপি-ও। তবে তারা দায় ঠেলেছে নতুন যারা দলে যোগ দিয়েছে, তাদের দিকে। পুরুলিয়া বিজেপি  গৌতম রায়, রাজ্য় কমিটির সদস্য় বলেন,  এই সরকার বলেই দিয়েছে জিরো টলারেন্স। কোনও ভাবেই দুর্নীতির সঙ্গে আমাদের দল, আমাদের সরকার আপোষ করবে না। দুর্নীতির কোথাও কোনও খবর পেলেই, কড়া ভাবে অ্য়াকশন নেওয়া হবে। কিছু মানুষ ৪ তারিখের পর যারা ঢুকেছেন (বিজেপিতে) তাঁরা বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে দুর্নীতি করার চেষ্টা করছেন।  যারা যুক্ত হবে (দুর্নীতিতে) তাদেরকে দল ব্য়বস্থা নেবে।’ প্রশাসনের এই উদ্য়োগে কি ঘুষের রোগ সারবে? সেটাই দেখার।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation