Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
West Bengal 25 Nov 2026, 10:35 AM

Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?

A
ABP Ananda
@abpananda

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  কয়েকদিন  ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কাটিয়ে অবশেষে শীতের মুখ দেখতে চলেছে শহর কলকাতা। রাজ্যের বিভিন্ন জেলাতেও একই শীতের আমেজ অনুভূত হচ্ছে। মঙ্গলবার আকাশ পরিষ্কার হতেই বদলে গেল কলকাতার আবহাওয়ার ছবি। একেবারে ঝলমলে দিন। শীতের সকালে রোদ্দুরের ছোঁয়া। এক দিনের ব্যবধানে মহানগর কলকাতার তাপমাত্রা প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে।

সোমবার যেখানে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার সকালে তা নেমে দাঁড়াল ১৯ ডিগ্রিতে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৩.২ ডিগ্রি নামল তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ আরও বাড়তে চলেছে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহবিদদের পূর্বাভাস অনুসারে মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী দুদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোর ও রাতের দিকে শীতের অনুভূতি আরও বাড়বে।

বিশেষ করে সকালে বাইরে বেরোলে হালকা শীতের পোশাক প্রয়োজন হতে পারে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও জোরালো হচ্ছে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতেও উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা আরও নামতে পারে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আকাশ পরিষ্কার থাকলে রাতের দিকে ভূ-পৃষ্ঠের তাপ দ্রুত বিকিরণ হয়। ফলে তাপমাত্রা কমতে থাকে। সেই কারণে মেঘমুক্ত আকাশের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের অনুভূতি। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও নামতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের ।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
14

Comments (0)

Login to join the conversation