Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
West Bengal 27 Nov 2026, 03:06 PM

Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

A
ABP Ananda
@abpananda

দুর্গাপুর: শুক্রবার একাধিক কর্মসূচি নিয়ে অন্ডালে পৌঁছলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে একটি ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। এরপর সৃজনী অডিটোরিয়ামে তাঁর প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দুপুরে DMC মোড়ে বসানো ৩০ ফুটের হনুমান মূর্তির উন্মোচন করবেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের বাড়িও যাবেন মুখ্যমন্ত্রী। অন্ডালে ফেরার পথে ভিড়িঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর বিকেলে নিউটাউনে কনভেনশন সেন্টারে শিক্ষা দফতরে অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভেন্দু অধিকারী বলেন, ''বিদেশিরাও দুর্গাপুরে এসে অত্য়াধুনিক স্বাস্থ্যসেবা পেয়েছেন। এর চেয়ে আনন্দের আর কী-ই বা হতে পারে? কলকাতা, নিউটাউন, আসানসোলে নতুন হাসপাতাল হবে। ৪টি জেলায় গড়া হবে মেডিক্যাল কলেজ।''

এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, ''আগে ১ হাজার ৭০০ হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধা মিলত। এখন সারা দেশের ৩৮ হাজার হাসপাতালে স্বাস্থ্যসাথীর সুবিধা মিলছে। এই মঞ্চ রাজনৈতিক কারণে ব্যবহার করতে চাই না। তবু বলব, আগের সরকার হাসপাতালে খাবারের জন্য ৫৬ টাকা বরাদ্দ করেছিল। তিনবেলার খাবার ৫৬ টাকায়! এক কাপ চায়ের দাম তো ২০ টাকা। ২০১৭ সালে শেষবার রোগীদের ডায়েটে শেষবার বরাদ্দ বেড়েছিল। ১ অগাস্ট থেকে রোগীদের ডায়েটে বরাদ্দ বেড়ে হয়েছে ১১০ টাকা।''

রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও একটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, ''কমদামে ওষুধ দিতে ১০০টি অমৃত সেন্টার খোলা হবে।''

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরীক্ষার ফি থেকে শুরু করে রাজ্যে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দিন কয়েক আগে সাংবাদিক সম্মেলন থেকে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। আর সেখানেই মানুষের সুবিধার্থে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিজেপি সরকার। সেখানেই ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে সরকারি পরীক্ষায় আর কোনও পরীক্ষার ফি লাগবে না। অর্থাৎ বিনা খরচেই পরীক্ষায় বসতে পারবেন সমস্ত পরীক্ষার্থীরা। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে ।

আরও পড়ুন: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation