Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
West Bengal 27 Nov 2026, 02:06 PM

Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

A
ABP Ananda
@abpananda

কলকাতা: ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার এক রেল কর্তা। মালদা রেলওয়ে ডিভিশনের অফিস ক্লার্ক (অফিস সুপারিনটেন্ডেন্ট) উমাশঙ্কর পাণ্ডে গ্রেফতার হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ওই রেল ক্লার্ককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে CBI.

ঘুষ নিতে গিয়ে CBI-এর হাতে ধরা পড়লেন উমাশঙ্কর পাণ্ডে নামে এক মালদা রেলওয়ে ডিভিশনের অফিস ক্লার্ক। বৃহস্পতিবার প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে অভিযুক্ত উমাশঙ্কর পাণ্ডেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। গ্রেফতারের পর, রাতেই ধৃত রেল ক্লার্কের অফিস কোয়ার্টার সিল করে দেওয়া হয়। এরপর সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে একটি নোটিশও লাগিয়ে দেওয়া হয়। ওই নোটিশে বলা হয়েছে যে, তদন্তের কারণে, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য এই কোয়ার্টারটি সিল করা হল। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের সঙ্গে যোগাযোগ না করে বা অনুমতি না নিয়ে কোনওভাবেই এই কোয়ার্টার খোলা যাবে না।

উল্লেখ্য, এর আগে গত সেপ্টেম্বর মাসে হাওড়াতে মাত্র ২০ হাজার টাকার জন্য বিপাকে পড়েছিলেন সরকারি ইঞ্জিনিয়ার। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হন তিনি। রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার হলেন ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ৫০ হাজার টাকা ঘুষ চান অভিযুক্ত। ঘুষের অভিযোগ পাওয়ার পর ফাঁদ পাতে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ-এর অধিকারিকরা। আর ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হন উলুবেড়িয়া পুরসভার ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার।

আবার উত্তর ২৪ পরগনায়ও ঘুষ নিতে গিয়ে পাকড়াও হয়েছিলেন এক সরকারি অফিসার। বাগদায় ২৫ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক সরকারি রেভিনিউ ইনস্পেক্টর। জানা গিয়েছে, দুর্নীতি দমন শাখার অভিযানে গ্রেফতার হয়েছেন BL&LRO (Block Land and Land Reforms Officer)। জমির চরিত্র বদলের আবেদনের জন্য ঘুষ চেয়ে হাতেনাতে পাকড়াও হয়েছেন চন্দন মণ্ডল নামে এই সরকারি আধিকারিক। আবার কয়েকদিন আগেই ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন দু'জন সিভিক ভলান্টিয়ার। জানা গিয়েছে, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে ১০ হাজার টাকা  'ঘুষ' নিচ্ছিলেন ওই ২ সিভিক ভলান্টিয়ার। ঘুষ নেওয়ার সময় একদম হাতেনাতেই তাঁদের পাকড়াও করেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা।

সম্প্রতি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার হন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। জামবনির বিডিও অফিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরে পড়ে যান তিনি। বিমল সাহা নামের বিডিও অফিসের ওই সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারের পর্দাফাঁস করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। একজন কনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেন বিমল সাহা।  অভিযোগ ছিল, জাববনির বিডিও অফিস থেকে ঘুষ নিচ্ছিলেন ওই অভিযুক্ত ব্যক্তি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
4

Comments (0)

Login to join the conversation