CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির
West Bengal 27 Nov 2026, 12:05 PM

CPM News: প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ! কৃষক স্বার্থে একাধিক দাবি নিয়ে পথে নামল বাম সংগঠন, বড় আন্দোলনের হুঁশিয়ারি, পাল্টা জবাব বিজেপির

A
ABP Ananda
@abpananda

কলকাতা: বৃহস্পতিবার SIR বাতিলের দাবিতে পথে নামল বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। মিছিল থেকে উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি। এর আগে একই দাবিতে দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে নামতে দেখা যায় বিভিন্ন বাম সংগঠনকে। এবার সংবিধান দিবসের দিন SIR নিয়ে সুর চড়াল বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। পাশাপাশি সমাবেশ থেকে কৃষক স্বার্থে একাধিক দাবি তুলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিল  বামপন্থী কৃষক সংগঠন।

বৃহস্পতিবার ছিল সংবিধান দিবস। আর এই দিনেই SIR বাতিলের পাশাপাশি কৃষকদের অধিকার ও দাবি নিয়ে পথে নামল সংযুক্ত কিষাণ মোর্চা। ২০২০ সালের ২৬ নভেম্বর। দেশের কৃষকদের ঐতিহাসিক দিল্লি চলো আন্দোলনে উত্তাল হয়েছিল রাজধানী। প্রতিবাদের আঁচে তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমানা। সেই আন্দোলনের ৬ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ আনল সংযুক্ত কিষাণ মোর্চা। পাশাপাশি, আন্দোলনকারীদের মুখে উঠে এল MSP অর্থাৎ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া নিশ্চিত করতে আইন চালুর কথাও। খেতমজুরদের বছরে ২০০ দিন কাজ পাওয়া নিশ্চিত করা থেকে ৬০০ দৈনিক মজুরির মতো দাবি।

কৃষকদের দাবি নিয়ে সংযুক্ত কিষাণ মোর্চা সর্বভারতীয় কমিটির সদস্য শঙ্কর ঘোষ বলেন, ''দিল্লি আন্দোলনের সময় বিজেপি সরকার বলেছিল MSP দেবে C2+50% হারে সরকার ফসল কিনবে। কেনেনি। তখন বলেছিল কৃষকের কৃষিঋণ মকুব করব, মকুব করেনি। তখন বলেছিল বিদ্যুৎ বিল বাতিল করব, করেনি। কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং নতুন করে বীজ বিল কর্পোরেটের স্বার্থরক্ষাকারী হিসাবে বীজ বিল নিয়ে এসেছে, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে যার ফলে আদানি-আম্বানির পকেট ভরবে, পেট ভরবে।''

এই বিষয় নিয়ে পাল্টা জবাব দেয় বিজেপিও। বিজেপি মুখপাত্র সায়ন্তন বসু বলেন, ''বিগত সরকারের আমলে আলুচাষিরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। সংখ্যাটা অনেক ছিল। গত ৬ মাসে একজনও কৃষককে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়নি। সুতরাং যারা মিছিল করছেন, তাঁরা কোনও উদ্দেশ্য নিয়ে মিছিল করেছেন, করতেই পারেন। সরকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এবং এই যে কিছুদিন আগে এতো বড় বৃষ্টি হল, সবাইকে ক্ষতিপূরণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের সহায়তায় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে নাকি বাম সরকার দিয়েছে ? কৃষি বীমা সমস্ত ক্ষেত্রে যে লাগু করার যে প্রচেষ্টা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে করছে। এর আগে, কোন সরকারের আমলে এভাবে প্রচেষ্টা দেখেছেন ?''

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation