Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata, West Bengal 27 Nov 2026, 08:15 AM

Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

A
ABP Ananda
@abpananda

সুনীত হালদার, হাওড়া : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ। হাওড়ার জগাছা থানার অন্তর্গত উনসানি এলাকায় দেখা গেল এমনই ছবি। সেখানে, ভোটার তালিকা থেকে বাতিল হওয়া ব্যক্তিদের তথ্যসংগ্রহ করতে দেখা গেল পুলিশকে। এদিকে, পুলিশকে কার্যত BLO-র ভূমিকায় দেখে রীতিমতো ধন্দে পড়ে গেলেন স্থানীয়দের একাংশ। কোথাও সরাসরি বাগবিতণ্ডাতেও জড়ালেন তাঁরা। যদিও পুলিশের দাবি, ওপরতলার নির্দেশেই এই কাজ চালাচ্ছেন।

বুধবারের পর বৃহস্পতিবার। ফের দুয়ারে হাজির পুলিশ। তবে অপরাধের তদন্তে নয়।

হাওড়ার উনসানি লস্কর পাড়া। এরকমই এক চিত্র দেখা গেল। সেখানে এক বাসিন্দা ও এক পুলিশ আধিকারিকের মধ্যে কথোপকথন হল অনেকটা এরকম।

জগাছার বাসিন্দা : আপনাকে কী নির্দেশ দেওয়া হয়েছে ?

জগাছা থানার আধিকারিক : আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের ভোটার তালিকায় নাম ওঠেনি বা...তাদের টোটাল নথি নিয়ে সাবমিট করতে হবে ওখানে।

জগাছার বাসিন্দা : সেটা তো অনলাইন সাবমিট হচ্ছে।

জগাছা থানার আধিকারিক : অনলাইন সাবমিট হচ্ছে...অনলাইন সাবমিট করলে তোমার যদি হয়ে যায় হয়ে যাবে। তাহলে তুমি দাও। বলবে যে আমি দেব না...। আমাকে না বলে আপনি...থানায় জিজ্ঞেস করেন কী কারণ আছে।

পুলিশ সূত্রে দাবি, প্রত্যেক কমিশনারেট ও থানায় থানায় দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, SIR-এর বিচারপ্রক্রিয়া, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ট্রাইব্যুনালে দায়ের হওয়া আপিল সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতে হবে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে, নিজ নিজ এক্তিয়ারভুক্ত এলাকার এই তথ্য খতিয়ে দেখতে হবে পুলিশকে।

পুলিশকে এই নির্দেশ দিল কারা ?https://appeal.civicresearch.in/ বলে একটি ওয়েবসাইটেরও উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। সেখানে লেখা হয়েছে, এই ওয়েবসাইট থেকে তথ্য ডাউনলোড করে নিজ নিজ এলাকায় তা বিশ্লেষণ করতে হবে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট।

এ প্রসঙ্গে জগাছার বাসিন্দা সইফুদ্দিন বলেন, "আমরা যতদূর জানি এটা BLO-র কাজ। আমাদের একটা প্রমাণপত্র লাগবে যে আমরা যে কাগজপত্র যে আমরা ছাড়ছি, কোন ভরসায় ছাড়ব। স্যার বলল একটা কী একটা নাম বলল যে...ওখানে অর্ডার...কিন্তু ওই অর্ডারটা আমাদের ঠিক বিশ্বাসযোগ্য হল না। পুলিশকে একটা প্রশ্ন করলাম, পুলিশ চলে গেল। পুলিশকে ভরসা আমরা কী করে করব ? আতঙ্কে তো থাকবই।"

জগাছা থানার সাব ইনস্পেক্টর আবদুল কাদের মোল্লা বলেন, "আমাদের অর্ডার এসেছে।"

এনিয়ে আপত্তি তুলেছে বিরোধীরা। সিপিএমের হাওড়া জেলা কমিটির সদস্য পরেশ পাল বলেন, "বিচারপতিদেরও ক্ষমতা নেই, এই ট্রাইব্যুনালের কাজে এই ব্যাপারে এই পুরো বিষয়টাকে গুটিয়ে আনার ক্ষমতাও নেই। সেই জায়গায় পুলিশ এই কাজ করছে কেন ? আমরা মনে করছি, এর পিছনে অভিসন্ধি আছে। পুলিশ নির্দেশ দেখাক। আমরা কোনও কপি দেব না। অরিজিনাল কপি তো দেবই না।" যদিও বিজেপির হাওড়া সদরের জেলা সম্পাদক ওমপ্রকাশ মিশ্র বলেন, "পুলিশ যদি যাচ্ছে তাহলে নির্দিষ্ট কোনও কারণ আছে। মানুষের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, যারা অনুপ্রবেশকারী তাদের ভয় পাওয়ার নিশ্চয়ই প্রয়োজন রয়েছে। সরকারের স্টেপ আছে। বাংলা বাঙালির জন্য আছে। নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য হয়তো পুলিশ যাচ্ছে।"

নির্বাচন কমিশন সূত্রের দাবি, এই সংক্রান্ত কোনও নির্দেশিকা মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে আসেনি। পুলিশ যে বাড়ি বাড়ি যাচ্ছে, এই নিয়ে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরে কোনও তথ্য নেই।

এর আগে হাওড়ার জেলাশাসকও জানান, এব্যাপারে তার কাছে কমিশনের কোনও নির্দেশিকা নেই।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
14

Comments (0)

Login to join the conversation