ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
West Bengal 17 Nov 2026, 06:21 PM

ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?

A
ABP Ananda
@abpananda

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: রাজ্যে পালাবদলের পর তোলাবাজি ও ঘুষ-সহ যেকোনও অপরাধের ঘটনায় কড়া ব্যবস্থা নেবে পুলিশ, আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই গতকয়েক মাসে এই ইস্যুতে একাধিক গ্রেফতার হয়েছে। এবার ঘুষ নেওয়ার অভিযোগে চন্দ্রকোণা থানার গ্রেফতার হলেন  চন্দ্রকোণা থানার ASI। ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে, অভিযুক্ত ওই এএসআই-কে গ্রেফতার করেছে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ।

[yt]https://youtu.be/UmOv_zIKnXE?si=XQdBr9LFklII-kbZ[/yt]

আরও পড়ুন, রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

এবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার এসএসআই। জানা গিয়েছে, অভিযোগকারীর থেকে চার হাজার টাকা ঘুষ নিতে গিয়ে, ৫১ বছর বয়সী ওই এএসআই-কে গ্রেফতার করা হয়েছে। চন্দ্রকোণা থানায় দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায়, তদন্তকারী আধিকারিক ছিলেন ধৃত এই অ্যাসিট্যান্ট সাব ইন্সপেকটর। অভিযোগ, মামলার সূত্রেই অভিযোগকারীর থেকে ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। অভিযোগের ভিত্তিতেই ফাঁদ পাতে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। এবং ঘুষের টাকা নেওয়ার সময়, চন্দ্রকোণা থানার এএসআই-কে হাতে নাতে ধরে ফেলা হয়।

রাজ্যেজুড়ে ইতিমধ্যেই ঘুষ নেওয়ার অভিযোগে একাধিক শীর্ষস্থানীয় পদ মর্যাদার সরকারি আধিকারিককে প্রমাণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তকে ধরতে ব্যবহার করা হচ্ছে ইন্ডিকেটর। ঘুষের টাকা নিতেই, অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ-এর ইন্ডিকেটর দেওয়া একটি পাত্রে, হাত ডোবাতে বলা হচ্ছে। মুহূর্তেই বদলে যাচ্ছে রং। এরপরেই ধরা পড়ে যাচ্ছে অভিযুক্তরা।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
19

Comments (0)

Login to join the conversation