Kolkata, West Bengal
17 Nov 2026, 09:21 PM
টিকিট চাওয়া ‘অপরাধ’, বাইপাসে সরকারি বাসের কন্ডাক্টরকে এলোপাথারি কোপ দুষ্কৃতীর!
S
Sangbad Pratidin
@sangbadpratidin
ভিনরাজ্যের তিন মহিলার থেকে ভাড়া চেয়েছিলেন। সেজন্য রক্তাক্ত হতে হল সরকারি বাসের ওই কন্ডাক্টরকে! ওই ব্যক্তির পেটে, হাতে চপার দিয়ে আঘাত করেন বাইপাসের ধারের ভিআইপি এলাকার কয়েকজন যুবক। গুরুতর জখম অবস্থায় ওই কন্ডাক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় প্রগতি ময়দান থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় ওই কন্ডাক্টরের পাশে খেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
নতুন সরকার ক্ষমতায় আসার পরই সরকারি বাসে মহিলাদের ফ্রি পরিষেবা চালু হয়েছে। বিনা ভাড়ায় যেতে হলে মহিলাদের দেখাতে হচ্ছে এই রাজ্যের বাসিন্দা হিসাবে তাঁর পরিচয়পত্র (আধার কার্ড)। কিন্তু ভিনরাজ্যের বাসিন্দা হলে ওই মহিলাকে টিকিট কাটতে হবে বলেই নির্দেশ রয়েছে। অভিযোগ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অন্য রাজ্যের মহিলারাও এখানে বাসে উঠে ভাড়া কাটছেন না। যা নিয়ে হচ্ছে তর্কাতর্কিও। এখানেও সেই তর্কাতর্কি থেকেই এই হামলা।
ঘটনাটি গত রবিবারের। বেলা সাড়ে তিনটে নাগাদ রাজাবাজার ডিপোর কন্ডাক্টর দীপক মণ্ডল টি-১০ বাস নিয়ে রওনা হন মালঞ্চের উদ্দেশে। বাইপাসের ভিআইপি স্টপেজের থেকে তিন মহিলা বাসে ওঠেন। কিছুদূর যাওয়ার পর ওই মহিলাদের থেকে দীপক ভাড়া চান। কিন্তু মহিলারা দিতে রাজি হননি। কন্ডাক্টর তাঁদের পরিচয়পত্র দেখতে চান। তা নিয়েই তিনজনের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। কন্ডাক্টর টিকিট কাটলে ওই দলের এক মহিলা দীপককে চড় মারেন বলে অভিযোগ। ঘটকপুকুরের কাছে মহিলারা নেমে যান। বাসটি গন্তব্যে পৌঁছনোর পর পুনরায় সেটি যখন যাত্রী নিয়ে ফিরছিল।
ভিআপি স্টপেজের কাছে রাত ৮টা নাগাদ তখন বাসটিকে জনা পাঁচেক যুবক আটকায়। ওই স্টপেজ থেকেই তিন মহিলা গতবার বাসে উঠেছিলেন। অভিযোগ, প্রথমে বাসচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। বাসে উঠে এক যুবক ওই কন্ডাক্টরকে চপার দিয়ে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন দীপক। অন্য যাত্রীরা ধরতে গেলেই পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ। এদিন, পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন আক্রান্ত ওই কন্ডাক্টর। পরে তিনি জানান, পরিবহণমন্ত্রী সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সবেতন ছুটিও দেওয়া হয়েছে তাঁকে। বলেছেন, পুরোপুরি সুস্থ হয়ে তারপর কাজে ফিরতে। জানা গিয়েছে, ওই কন্ডাক্টরের বাড়ি জয়নগরে।

Source Credit: sangbadpratidin.in
Read Full Story
22
Comments (0)