বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
West Bengal 09 Oct 2026, 12:21 PM

বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?

A
ABP Ananda
@abpananda
<p><br />কলকাতা : সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় ঘটনার পর এবার তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ জমা পড়ল। অন্যদিকে হামলার ঘটনায় গ্রেফতারও করা হল এক জনকে। </p>
<p>হামলার পর সোশাল মিডিয়ায় হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে পোস্ট করেছিলেন সিপিএম নেতা । সেই পোস্টের প্রতিবাদেই বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে থানায় অভিযোগ করল হিন্দুত্ববাদী সংগঠন।  বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর একদিন  পর হামলাকাণ্ডে গ্রেফতার করা হয় একজনকে।  </p>
<p>ধৃত বাপ্পা গুছাইতের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। শুক্রবার সকালে গড়িয়ার সাহা কালীবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গতকাল পূর্ব যাদবপুরে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা চালানো হয়। সিসি ক্যামেরায় দেখা যায়,বাইকে করে কাপড়ে মুখ ঢেকে এসে প্রাক্তন সিপিএম সাংসদের বাড়ির জানলা লক্ষ্য করে এলোপাথাড়ি কাচের বোতল ছুড়ছে এক দুষ্কৃতী। সেই সঙ্গে চলে অশ্রাব্য় গালিগালাজ। ঘটনায় পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই ঘটনার তদন্তে নেমে এবার অভিযুক্ত বাপ্পা গুছাইতকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও। ইএম বাইপাসের সিগনালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী উদ্দেশে তিনি আক্রমণ করেছেন, কে বা কারা তাঁকে এই কাজ করতে উসকেছিল, খতিয়ে দেখছে পুলিশ। </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation