নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী,  ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
West Bengal 09 Oct 2026, 01:16 PM

নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?

A
ABP Ananda
@abpananda

নন্দীগ্রামে সপ্তম রাউন্ডের শেষে ৫৯,৫০২ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ।  কার্যত রেকর্ড ব্যবধানে এগিয়ে গিয়েছেন তিনি। কলকাতায় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, নন্দীগ্রামে বিজেপির জয়ের ব্যবধান এক লক্ষ ছাড়াবে।

নন্দীগ্রামে এই বিরাট ব্যবধানে জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে, বিজেপি প্রার্থী বললেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্যই নন্দীগ্রামের মানুষ এভাবে উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছেন । হাসিরানি বললেন, ক্ষমতায় এসেই পাহাড় থেকে জঙ্গলে , উন্নয়নের রথ ছুটিয়েছেন তিনি। তাঁরই ফলশ্রুতি নন্দীগ্রামে বিজেপির এই বিপুর জয়ের ট্রেন্ড। নন্দীগ্রামে যে বিপুল পরিমাণ ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, তাতে স্পষ্ট, সংখ্যালঘু ভোটও পড়েছে পদ্মচিহ্নে। তার ক্রেডিটও হাসিরানি দিলেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে। বললেন, সংখ্যালঘু মানুষও বুঝেছেন, উন্নয়নের জন্য বিজেপিকেই দরকার। নরেন্দ্র মোদির 'সবকা সাথ সবকা বিকাশ'- এ আস্থা রেখেছে মানুষ।  বিজেপি প্রার্থী আরও বললেন, ভোটের ফল বেরোনো শুরু হওয়ার পর সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়নি ঠিকই, কিন্তু মেসেজে কথা হয়েছে। ভোটের ফলের উপর মুখ্যমন্ত্রীর নজর রয়েছে।

সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও একতরফা এগোচ্ছে বিজেপি। ক্রমেই ধরাছোঁয়ার বাইরে শাখারভ সরকার।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation