Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
West Bengal 28 Nov 2026, 11:01 PM

Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR

A
ABP Ananda
@abpananda

কলকাতা: অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR। থানাতেই হলফনামায় জালিয়াতির অভিযোগ তুলেছিলেন মমতা তৃণমূল কংগ্রেসের সংসদ। তবে তাঁর বিরুদ্ধেই এবার কালনা থানায় অভিযোগ দায়ের হল। 'ভিডিওতে জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা', পুলিশকে কালিমালিপ্ত করার চেষ্টায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে রাজ্য সাইবার ক্রাইম বিভাগ, ভিডিও বিতর্কে তদন্ত নিয়ে জানিয়ে দিল রাজ্য় পুলিশ (West Bengal police)।

আজ ডিলিমিটেশন বিল নিয়ে দিল্লিতে I.N.D.I.A শিবিরের বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক। দেশের রাজধানী থেকেই এক সাংবাদিক বৈঠকে কালনা থানায় ঋত-তৃণমূলের ভুয়ো হলফনামা তৈরির অভিযোগ তুলে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর অভিযোগ, প্রতীকযুদ্ধে ঋতব্রত-তৃণমূলের তরফে যে হলফনামা প্রকাশ করা হয়েছে, তা ভুয়ো, পুলিশ দিয়ে জোর করে সই করানো হয়েছে।

প্রতীকযুদ্ধে ইতিমধ্যেই মমতা-তৃণমূল এবং ঋতব্রত-তৃণমূল আলাদা আলদা হলফনামা পেশ করেছে নির্বাচন কমিশনে। নিজেদের সমর্থনে থাকা বিধায়ক, সাংসদ, দলের কর্মী-সমর্থকদের সই করা নথি জমা দিয়েছে দুই শিবিরই। অভিষেকের দাবি, ঋতব্রত-তৃণমূলের তরফে যে ১০ লক্ষ হলফনামা জমা দেওয়ার কথা হয়েছে, তাতে ভূরি ভূরি জাল হলফনামা রয়েছে। নোটারিও ভুয়ো। থানায় বসে পুলিশ ভুয়ো হলফনামা তৈরি করেছে বলে অভিযোগ তাঁর। নোটারিও ভুয়ো ছিল দাবি করেছিলেন তিনি।

যদিও সেই দাবি সম্পূর্ণ নস্য়াৎ করে ঋত-তৃণমূলের আখরুজ্জামান দাবি করেন তাঁদের কালিমালিপ্ত করার চেষ্টা করছেন অভিষেক। তিনি আরও প্রশ্ন তোলেন যে এই ভিডিও থাকলে কেন গতকাল তা নির্বাচন কমিশনের সামনে পেশ করা হল না? আখুরজ্জামান বলেন, 'আপনার তো টাকা আছে তোলাবাজির। যে কোনও ব্যাপারে কোর্ট-কোর্ট করছেন। গতকাল জাতীয় নির্বাচন কমিশনে উনিও ছিলেন হাজির। আমিও ছিলাম। জাতীয় নির্বাচন কমিশনে তো এসব দিতে পারতেন! সিদ্ধান্ত নেবে কমিশন। কোথায় কি ঘটেছে, সেগুলো কমিশনে না জানিয়ে প্রেস মিট করে খবরে থাকতে চাইছেন। আপত্তি নেই। আমার ওঁর বিরুদ্ধে এফআইআর করব। ভুল তথ্য়, এআই বা কোনও ভাবে হচ্ছে। এভাবে সাজিয়ে আমাদের কালিমালিপ্ত করতে চাইছে।'

অভিষেকের সেই ভিডিও প্রকাশ করার কয়েক ঘণ্টা পরেই পাল্টা এফআইআর দায়ের করা হল তাঁর বিরুদ্ধে। অভিষেকের পোস্ট করা ভিডিওগুলিই ভুয়ো এবং তার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে বলে কালনা থানায় পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে বলে পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে।

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

Source Credit: bengali.abplive.com
Read Full Story
3

Comments (0)

Login to join the conversation