Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
West Bengal 28 Nov 2026, 07:01 PM

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : তপসিয়ায় মমতা-তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ। নির্দেশ দেওয়া হয়েছে, এখানে শুধু নির্মাণ কাজ চালানো যেতে পারে। এই ভবনে কোনও রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না বলে জানিয়ে দিয়েছে পুলিশ। কয়েকদিন ধরেই তপসিয়ার নির্মীয়মাণ তৃণমূল ভবনে বিভিন্ন দলীয় বৈঠক চলছিল। সূত্রের দাবি, সোশাল মিডিয়ায় সেই নিয়ে প্রচারও চলছিল। এর মধ্য়েই এই বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসে, তাদের তরফে আনন্দপুর থানায় অভিযোগ জানানো হয়। গতকাল রাতেই ঘটনাস্থলে যায় পুলিশের টিম, সিল করে দেওয়া হয় নির্মীয়মাণ ভবন এমনকী গেটের সামনের রাস্তায় গার্ডরেল দিয়ে দেয় পুলিশ। রাতেই সেখানে পৌঁছন কুণাল ঘোষ-সহ বেশ কিছু মমতা-তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশের সঙ্গে কথা বলেন মমতা তৃণমূল কংগ্রেসের নেতারা। এপ্রসঙ্গে কী বললেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার?

আরও খবর...

ইঁটবোঝাই লরি উল্টে এক জনের মৃত্যু, উত্তেজনা নিমতায়, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি

বেপরোয়া গতিতে দুর্ঘটনাগ্রস্ত ইঁটবোঝাই লরি। মৃত ১। নিমতায় ধুন্ধুমার।  স্থানীয়দের বিক্ষোভে তুলকালাম নিমতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। লরি উল্টে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু, উত্তেজনা। পুলিশের সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি। 'MVI' লেখা একটি গাড়ি ধাওয়া করে, পালাতে গিয়ে দুর্ঘটনায় লরি, দাবি স্থানীয়দের। তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি। টাকা তোলার জন্য ধাওয়া করার সময় দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। বন্ধ এয়ারপোর্টগামী কল্যাণী এক্সপ্রেসওয়ের লেন। রাস্তা বন্ধ করে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation