West Bengal
15 Oct 2026, 10:41 PM
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
A
ABP Ananda
@abpananda

কলকাতা: প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। কিন্তু উৎসবের আনন্দে জল ঢালতে অসুর হয়ে হাজির বৃষ্টি। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত সপ্তমী পর্যন্ত চলবে। তারপর আবহাওয়ার বদল। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

দেখতে দেখতে পুজো এসে গেল। কিন্তু আবহাওয়ার মুড ভাল নেই। বৃহস্পতিবারও পঞ্চমীতে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা। পুজোর বাকি দিন গুলোও কি, এমনই মেজাজ থাকবে বরুণ দেবের?

প্য়ান্ডেল হপিংয়ে কি সঙ্গী হবে ছাতা? পুজোর দিন ধরে ধরে হাওয়া অফিস জানিয়ে দিল, প্রথম সপ্তমী পর্যন্ত পুজোর আনন্দে তাল কাটতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পুজোতে নিম্নচাপের সম্ভাবনা নেই। সপ্তমীর প্রথম দিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু'এক পশলা বৃষ্টি হতে পারে।

শুক্রবার ষষ্ঠীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ষষ্ঠী থেকে রবিবার দ্বিতীয় সপ্তমী পর্যন্ত বেশ কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

দুর্গাপুজোর প্রস্তুতির মধ্যে এই পূর্বাভাস স্বস্তি দিতে পারে পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষকে। যদিও পরবর্তী দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকার পূর্বাভাস। দক্ষিণবঙ্গের এক-দু’টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

তবে বৃষ্টিকে হার মানিয়েই, প্য়ান্ডেলে প্য়ান্ডেলে উপচে পড়ছে দর্শণার্থীদের ভিড়।

আরও পড়ুন: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)