West Bengal
28 Oct 2026, 06:42 PM
West Bengal: মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
A
ABP Ananda
@abpananda

কমলকৃষ্ণ দে, মেমারী: এ যে সে চুরি নয়, একেবারে অভিনব কায়দায় চৌর্যবৃত্তি !

মদের দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরির পাশাপাশি মদের বোতল নিয়ে পালাল চোরের দল ! সেখানেই শেষ নয়। যাওয়ার সময় ফলের দোকান থেকে নিয়ে গেল কিসমিস ও খেজুরের জার ! একাধিক দোকান ভেঙে লক্ষাধিক টাকা চুরির পর পুকুরপাড়ে বসে মদ্যপান করল দুষ্কৃতীরা !

মদের দোকান থেকে কয়েক লক্ষ টাকা চুরি করেই চোরের দল ক্ষান্ত হয়নি । সঙ্গে চুরি করে দামী মদের বোতলও । সেই পানীয় পুকুরপাড়ে বসে পান করার জন্য চোরেরা চুরি করে কিসমিস এবং খেজুরও ! অভিনব এই চুরির ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে ।

মঙ্গলবার গভীর রাতে মেমারী স্টেশন রোডে পর পর একাধিক দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় । স্টেশন রোডের দুটি মদের দোকান, একটি স্টেশনারি দোকান ও একটি ফলের দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ । প্রকাশ্যে এসেছে সিসি ক্যামেরার ফুটেজও ।

স্টেশন রোডের মদের দোকানের ম্যানেজার সৌম্যনীল বসু জানান, রাত্রি ২.৩০ নাগাদ দোকানের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে দোকানের ক্যাশ বাক্স ভেঙে প্রায় লক্ষাধিক টাকা ও মদের বোতল নিয়ে চম্পট দিয়েছে ।

আরেকটি মদের দোকানের শাটার ভেঙে লক্ষাধিক টাকা ও মদের বোতল নিয়ে স্টেশন রোডেই পাশ্ববর্তী স্টেশনারি দোকানের শাটার ভেঙে প্রায় ৩০ হাজার টাকার মতো নগদ সহ দোকানের আরও কিছু সামগ্রী নিয়ে গেছে দুষ্কৃতীরা ।

অন্য দিকে স্টেশন রোডেরই একটি ফলের দোকানের মালিক শম্ভু সাউ জানান, তাঁর দোকান থেকে একটি কিসমিসের ও একটি খেজুরের জার নিয়ে গেছে দুষ্কৃতীরা । সকালে স্থানীয় পুকুর পার থেকে কিসমিসের জারটি তিনি পেয়েছেন বলে জানান ।

স্থানীয়দের অনুমান, একাধিক দোকানে চুরির পর মদ্যপান করার জন্যই হয়তো চোরের দল ফলের দোকান থেকে কিসমিস ও খেজুরের জার দুটি নিয়ে যায় ।

এদিকে একেবারে শহরের বুকে স্টেশন সংলগ্ন এলাকায় একের পর এক দোকানে চুরির ঘটনায় রাতের শহরে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা । সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ ।

আরও পড়ুন: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)