West Bengal News LIVE: টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা, মাঝেরহাট স্টেশনের কাছে মৃত্যু ছাত্রের
West Bengal 13 Nov 2026, 05:21 PM

West Bengal News LIVE: টিউশন সেরে ফেরার পথে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা, মাঝেরহাট স্টেশনের কাছে মৃত্যু ছাত্রের

A
ABP Ananda
@abpananda

কলকাতার পর এবার হাওড়া। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের। বোর্ড নেই, আলোচনা নেই, কীভাবে ৫০ থেকে ওয়ার্ড বেড়ে ৬৮? প্রশ্ন সিপিএমের আবেদনে।

ভোট ঠেকাতে তৃণমূল আর সিপিএমের একযোগে পরিকল্পনা, অভিযোগ বিজেপির। তৃণমূলও আগে একবার বিল এনে ওয়ার্ড বাড়ানোর চেষ্টা করেছিল, আবেদনে উল্লেখ সিপিএমের।

যাঁরা আবাস যোজনায় বেআইনিভাবে টাকা পেয়েছেন, ফেরত দিন, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া ১কোটির বেশি টাকা তোলাবাজির।সুমিত রায়কে জেরা করে টাকার হদিশ। আদালতে জমা দেওয়া নথিতে দাবি জেলা পুলিশের।

পঞ্চায়েত আইনে বদল। যেখানে পঞ্চায়েত প্রধানরা সহযোগিতা করবেন না, সেখানে পঞ্চায়েত সচিবরা কাজ চালাবেন। কো অর্ডিনেটর বিতর্কের মধ্যেই ঘোষণা মুখ্যমন্ত্রীর।

ভিবি রামজি প্রকল্পের সুপারভাইজারদের বেতন বৃদ্ধির দাবি মঞ্জুর। নবান্ন সভাঘরের বৈঠকে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত দফতরে নিয়োগের আশ্বাস।

আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছল উপভোক্তাদের হাতে। ৭ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছল দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা।

বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। রিজার্ভ ব্যাঙ্ক নির্ধারিত খুচরো মুদ্রাস্ফীতির ঊর্ধ্বসীমা ৬ শতাংশ ছাপিয়ে গেল মূল্যবৃদ্ধির হার। খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার ৯ শতাংশ ছুঁইছুঁই।

ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুলের। প্রধানমন্ত্রী মুখোমুখি বিতর্কে বসলেই স্পষ্ট হবে কে দেশবিরোধী। সট রাহুল - ফোনে সব প্রমাণ আছে। প্রধানমন্ত্রী জানেন, তিনি ফোনে আড়ি পাতেন।

বরানগরে ঠান্ডা মাথায় তরুণী খুন। খুনের পর দক্ষিণেশ্বরের হোটেলে বিশ্রাম। তারপর ট্রেনে দিল্লি পাড়ি ধরমবীরের।  আনন্দ বিহার স্টেশন চত্বর থেকে গ্রেফতার। মোবাইল ট্র্যাক করে সাফল্য।

বরানগরে তরুণী খুনে দিল্লি থেকে গ্রেফতার। ভিডিও গেম খেলার ফাঁকে পরিচয়। পরে সম্পর্কের টানাপোড়েনের জেরে আক্রোশ থেকে খুন বলে সন্দেহ। আজ ট্রানজিট রিমান্ডের আবেদন।

ফের বৃ্ষ্টির আশঙ্কা। আজই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, বাড়াবে শক্তি। আগামী সপ্তাহে রাজ্যে আবহাওয়া বদলের সম্ভাবনা।

বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট। ব্যাহত ভারতজুড়ে বিমান পরিষেবা। চলছে না আউটলুক, টিমস, কোপাইলট। একাধিক সার্ভার ডাউনে বিভ্রাট বলে দাবি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
5

Comments (0)

Login to join the conversation