West Bengal News Live : হাড়োয়ায় ক্লাব দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আটক ১
West Bengal 26 Oct 2026, 05:06 PM

West Bengal News Live : হাড়োয়ায় ক্লাব দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আটক ১

A
ABP Ananda
@abpananda

প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও সময় পেল ঋতব্রত-তৃণমূল। গণতান্ত্রিক তৃণমূলকে আরও ১০দিন সময় দিল সুপ্রিম কোর্ট। 'হলফনামা পেশের ১০দিন পরে পাল্টা হলফনামা দিতে পারে মমতা-তৃণমূল'। ঋতব্রত-তৃণমূলের সঙ্গে মমতা তৃণমূলকেও আরও ১০দিন সময় দিল সুপ্রিম কোর্ট। ঋতব্রত-তৃণমূলকে আরও ১০দিন সময় দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কে পাবে তৃণমূলের প্রতীক ? আজ ছিল হলফনামা দেওয়ার শেষ দিন। হলফনামা দিতে সুপ্রিম কোর্টে আরও ২ সপ্তাহ সময় চায় ঋতব্রত-গোষ্ঠী। ঋতব্রত-শিবিরকে আর সময় না দেওয়ার আর্জি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

জোড়াফুল প্রতীক কার? মীমাংসার আগে নথি জমার দিনই বিতর্ক। নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এক্স পোস্টে ট্রাকে পাঠানো নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ বিরোধী দলনেতার। '২৫ তারিখ সন্ধেয় চার্টার্ড বিমানে করে কালীঘাটের হলফনামাগুলি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে'। 'ঋতব্রত-তৃণমূলের হলফনামাগুলি সড়কপথে দিল্লিতে পাঠানো হচ্ছে'। সেই ট্রাক ২৪ তারিখ রওনা দিয়েছে, জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 'এটি চার্টার্ড সংস্কৃতির সঙ্গে তৃণমূল স্তরের দৃঢ় সংকল্পের লড়াই'। সবক্ষেত্রে সুপরিকল্পিত লুটপাট চালানোর চেষ্টা সফল হবে না, মন্তব্য বিরোধী দলনেতার।

পুর-নির্বাচনে হলদিয়াকে বিরোধীশূন্য করার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

চোরবাগান বিপর্যয়কাণ্ডের তদন্তে মহাকরণে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের বৈঠক শেষ। বৈঠকে যোগ দেন SIT-র চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী । বৈঠকে যোগ দেন SIT-র অন্যান্য আধিকারিকরাও। এরমধ্যেই চোরবাগানকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন বিপর্যয়-তদন্তে গঠিত SIT।

চোরবাগানের মণ্ডপে ও আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার অর্ধেকের ফুটেজ এখনও মেলেনি। ৩২টি ক্যামেরার মধ্যে ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি, দাবি পুলিশের। চোরবাগানে কীভাবে ঘটেছিল বিপর্যয় তা জানতে ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এমন ৩ জনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য  ডাকা হয়েছে লালবাজারে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation