West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ
West Bengal 17 Nov 2026, 07:25 AM

West Bengal News Live : নন্দকুমারে বিজেপি মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে ৬ মাসে ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ

A
ABP Ananda
@abpananda

জঙ্গলমহলে হাতির হানা রুখতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। হাতি নালা মডেলে আটকানো যাবে হাতির হামলা, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রীর। "১২৫দিনের কাজের প্রকল্পে হাতিনালা কাটা শুরু হবে, নালার দুদিকে থাকবে হাতির পছন্দের খাবার, জল। আলিপুরদুয়ারে ২ মাস আগে থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে", মেদিনীপুরে চাকরি মেলার অনুষ্ঠানে জানালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

পানিহাটিতে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু । এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। পানিহাটিতে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ বিজেপির কর্মীদেরই বিরুদ্ধে । অভিযোগ, এক ব্যবসায়ীর উপর হামলা চালায় পানিহাটি ১ নম্বর মণ্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি রাজদীপ দাস ও তার দলবল। ওই ব্যবসায়ী ফোন করে খবর দেন বিজেপির মণ্ডল সম্পাদক রুমা সাহাকে। খবর পেয়ে স্বামীকে নিয়ে ঘটনাস্থলে যান রুমা সাহা। এরপর রাজদীপ দাস ও তার শাগরেদ বিজেপি নেত্রীর উপর চড়াও হয় বলে অভিযোগ। স্ত্রীকে বাঁচাতে গেলে স্বামী অরূপ সাহাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে বিজেপি কর্মী অরূপ সাহাকে মৃত বলে ঘোষণা করা হয়।

মেদিনীপুরে চাকরি মেলায় মুখ্যমন্ত্রী। চাকরি মেলা থেকে প্রাথমিক পর্বে বেছে নেওয়া হয়েছে ৬০০জনকে। আজ তাদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারের দফতরে কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর শহরের চারটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরির বাড়িতে জগদ্ধাত্রী পুজোতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী ।

হাসনাবাদে বিজেপি নেতার তোলাবাজি, ব্যবসায়ীর মাছের ভেড়িতে আগুন। তোলার টাকা না পেয়ে মাছ ব্যবসায়ীর ভেড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। বিজেপির মণ্ডল সম্পাদকের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। টাকা না পেয়ে ভেড়িতে আগুন, ব্যবসায়ীকে গালিগালাজের অভিযোগ। হাসনাবাদ থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের। যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার বিজেপির মণ্ডল সম্পাদকের ।

শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি, এনকাউন্টারে অভিযুক্ত রতন শেখের মৃত্য়ু। রতন শেখের এনকাউন্টারের পরও একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জেল থেকে বেরোতেই কোথা থেকে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল সে?  কেন নানুর যেতে মরিয়া হয়ে উঠেছিল রতন শেখ?  জেল থেকে বেরিয়ে অন্য় কোনও প্ল্য়ান ছিল রতনের?  ঘটনার পর লুকিয়ে রাখা মোটরবাইকে করে পালায় রতন-রমেশ। সেই মোটরবাইক এল কোথা থেকে? আগে থেকে এলাকায় কিছু ঘটবে বলে আঁচ করেছিল দুষ্কৃতীরা?

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation