Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
West Bengal 08 Oct 2026, 12:00 PM

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ

A
ABP Ananda
@abpananda
<p>বর্ষীয়ান আইনজীবীর পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা। বাম নেতার অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে আজ সকালে মদের বোতল ছোড়া হয়। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। সেখানে দেখা গিয়েছে, একজন ব্যক্তি বাইকে করে আসেন। আর তারপর বাইক থেকে নেমে ব্যাগ থেকে একটি বোতল বের করেন ও সেই বোতল ছোড়া হয় বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির জানলা লক্ষ্য করে।</p>
<p>মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন। গতকালের পর আজও প্রতিবাদ কর্মসূচি দেশ জুড়ে। প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে কংগ্রেস। দেশের রাজ্যে রাজ্যে, জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচির ডাক কংগ্রেসের। বিহারে লোকভবন চলো অভিযান তেজস্বী যাদবের।</p>
<p>প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়ায় ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা। আজ ভোর ৫.২০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। ১৯৭৮-এ মুজফফর আলির 'গমন' ছবিতে অভিনয়জীবনের সূত্রপাত নানা পাটেকরের। 'পারিন্দা', 'অগ্নিসাক্ষী', 'ক্রান্তিবীর' সিনেমায় অভিনয়ের সুবাদে তিনটি জাতীয় পুরস্কার জেতেন নানা। 'অঙ্গার', 'পারিন্দা', 'ক্রান্তিবীর', 'অপহরণ' ছবিতে অভিনয় করে চারটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন নানা পাটেকর। প্রয়াত অভিনেতার মরদেহ নিয়ে আসা হচ্ছে মুম্বইতে। নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation