West Bengal News Live Updates: নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের
West Bengal 04 Nov 2026, 08:05 AM

West Bengal News Live Updates: নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে, খবর সূত্রের

A
ABP Ananda
@abpananda
<p>নভেম্বরের শেষে নয়, পুরভোট হতে পারে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। সূত্রের খবর, আইনগত জটিলতা না থাকলে পুরভোট হতে পারে ২০ ডিসেম্বর কিংবা তার আশপাশের কোনও তারিখে। ফল ঘোষণা হতে পারে ২৫ ডিসেম্বরের আগে। সূত্রের দাবি, জানুয়ারিতে হতে পারে নতুন বোর্ড গঠন। এসবের জন্য কালীপুজোর কিছুদিন পরই বেরোতে পারে পুরভোটের নোটিফিকেশন। চলতি মাসের ১৫ কিংবা ১৬ তারিখের মধ্যে পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি।</p>
<p>ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? নতুন বছরের শুরুতেই নতুন বোর্ড গঠন? জল্পনা বাড়ালেন পুরমন্ত্রী।</p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
1

Comments (0)

Login to join the conversation