West Bengal
13 Nov 2026, 12:21 PM
Cyclone News: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ১৮ নভেম্বরের মধ্যে শক্তিশালী সাইক্লোন? কলকাতায় কী প্রভাব?
A
ABP Ananda
@abpananda

কলকাতা: শীতের আমেজ বাড়তে শুরু করেছে বাংলায়। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াতে পারে। আগামী ১৮ নভেম্বরের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে একটি আবহাওয়া পর্যবেক্ষণ। আবহবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানান, পরিস্থিতি অনুকূল থাকলে পরবর্তী সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে এই সিস্টেম। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হতে পারে 'আকভান' (AKVAN)। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় তৈরি হওয়া বা তার সম্ভাব্য অভিমুখ সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কী পরিস্থিতি?

১৩ নভেম্বর সকাল ৫টা নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী ১৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পরবর্তী ১২ থেকে ১৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সিস্টেমটির কেন্দ্রে বায়ুচাপ প্রায় ১০০৯ হেক্টোপাস্কাল। ধীরে ধীরে কমছে বায়ুচাপ। ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে এগোচ্ছে সিস্টেমটি। সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকায় শক্তি সঞ্চয়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বায়ুমণ্ডলের অনুকূল পরিস্থিতিও সিস্টেমটির শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে।

কবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা?

আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী কয়েক দিনে ধাপে ধাপে শক্তি বাড়াতে পারে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ।

১৩-১৪ নভেম্বর: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান।

১৪-১৫ নভেম্বর: সুস্পষ্ট নিম্নচাপ অথবা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।

১৫-১৬ নভেম্বর: মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

১৬-১৭ নভেম্বর: গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

১৭-১৮ নভেম্বর: ঘূর্ণিঝড় অথবা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে সিস্টেমটির গতিপথ কোন দিকে যাবে, তা এখনও নিশ্চিত নয়। মায়ানমারের কাছে উচ্চচাপ বলয়, পশ্চিমী ঝঞ্ঝার আগমন এবং জেট স্ট্রিমের অবস্থানের উপর নির্ভর করতে পারে এর গতিপথ।

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়?

সম্ভাব্য গতিপথ নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিক পর্যবেক্ষণে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলকে সম্ভাব্য ল্যান্ডফল জোন হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এছাড়া উত্তর ওড়িশা এবং বাংলাদেশ উপকূলের কিছু অংশেও প্রভাব পড়তে পারে বলে অনুমান। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে এগোবে, তা নির্ভর করবে আগামী কয়েক দিনের আবহাওয়াগত পরিস্থিতির উপর।

সমুদ্রের উপর দিয়ে এগোনোর সময় ঘূর্ণিঝড়ের গতিপথে বাঁক নেওয়ারও সম্ভাবনার কথা বলা হয়েছে। ফলে একেবারে এখনই সম্ভাব্য ল্যান্ডফল অঞ্চল চূড়ান্ত করে দেওয়া সম্ভব নয়।

কলকাতা-সহ পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে?

সবচেয়ে বেশি নজর এখন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৮ নভেম্বরের শেষভাগ থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। কিছু জায়গায় হালকা বৃষ্টির পাশাপাশি অল্প সময়ের জন্য ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে কলকাতায় বৃষ্টির পরিমাণ এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ কতটা হবে, তা নির্ভর করবে ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির উপর।

কোন কোন রাজ্যে প্রভাব পড়তে পারে?

প্রাথমিক অনুমান অনুযায়ী, ১৭ থেকে ২২ নভেম্বরের মধ্যে পূর্ব ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও পূর্ব ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তামিলনাড়ু এবং উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কোন দিন কোন অঞ্চলে কতটা প্রভাব পড়বে, সে বিষয়ে বিস্তারিত পূর্বাভাস এখনও আসেনি।

সব মিলিয়ে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ আগামী কয়েক দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপাতত পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার সম্ভাব্য গতিপথ এবং শক্তি সম্পর্কে নিশ্চিত হতে আরও কয়েক দিনের পর্যবেক্ষণ প্রয়োজন।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
6
Comments (0)