Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
West Bengal 10 Nov 2026, 05:36 PM

Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । দক্ষিণপূর্ব বাংলাদেশ ঘূর্ণাবর্তের কারণে হাল্কা বৃষ্টির সম্ভাবনা । শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া । উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টিপাত সপ্তাহান্তে কমতে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া

আরও খবর....

২৭ মাস পার হয়ে গেছে। এখনও অভয়ার বিচারের দাবিতে আন্দোলন চলছে। সোমবার ফের পথে নামল অভয়া মঞ্চ। সরকার বদলালেও তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই। অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভয়া মঞ্চের সদস্যরা।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। মমতা-তৃণমূলের বিধায়ককে কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও করল পুলিশ। মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও বিধায়ক। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার পরেশরাম দাস। মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বিধায়ক পরেশরাম, দাবি পুলিশের। মাতলা নদীর চর দখল করার অভিযোগ ছিল পরেশরামের বিরুদ্ধে।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
7

Comments (0)

Login to join the conversation