West Bengal
26 Oct 2026, 09:05 AM
WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
A
ABP Ananda
@abpananda
<p>West Bengal Dengue Update: পুজোর আনন্দের মাঝে দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি (Dengue)। রাজ্যে চড়চড় করে বাড়ছে মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি মাসে ১ থেকে ২৪ অক্টোবরের মধ্যে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৭৫১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোথায় গাফিলতি বা খামতি ছিল, তা খতিয়ে দেখতে সোমবার স্বাস্থ্য ভবনে (Swasthya Bhawan) বসছে উচ্চ পর্যায়ের বৈঠক।</p>
<p>বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধিরা, একাধিক দফতরের সচিব, জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা সহ সমস্ত পুরসভার কমিশনার ও আধিকারিকরা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, চলতি বছর রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত (Dengue) হয়েছেন ১২ হাজার ৮৮৯ জন। ২৪ অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও চিকিৎসাধীন ২৯০ জন।&nbsp;&nbsp;</p>

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)