West Bengal
29 Oct 2026, 07:26 PM
West Bengal Political News | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির
A
ABP Ananda
@abpananda

ABP Ananda LIVE : রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নেই গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে নেই চাকুলিয়ার মিনহাজ আফরিন আজাদ। এলেন না ঋতব্রত তৃণমূল গোষ্ঠীর বেসুরো বিধায়ক হামিদুর রহমানও। বৈঠকে যোগ দিলেন গণতান্ত্রিক তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল। মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে গরহাজির মমতা-তৃণমূলের মোশারফ হোসেন।

আরও খবর...

কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন

কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP। প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।

Source Credit: bengali.abplive.com
Read Full Story
1
Comments (0)