Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
West Bengal 03 Nov 2026, 02:10 AM

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda

A
ABP Ananda
@abpananda
<p>Tulu Mondal News: DCR জালিয়তিকাণ্ডে গ্রেফতার হলেন আরও এক সরকারি কর্মী। এবার গ্রেফতার করা হল মহম্মদবাজারের প্রাক্তন ডেপুটি DLLRO রবিউল ইসলামকে। হেফাজতে নেওয়ার পরই তাঁকে নিয়ে বাড়িতে পৌছায় পুলিশ। ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। তদন্তকারীদের দাবি, টুলু মণ্ডলের তৈরি রাজস্ব ফাঁকির সিন্ডিকেটের সদস্য চলেন এই রবিউল। <br />অন্যদিকে, টুলু মণ্ডলের বিরুদ্ধে DCR জালিয়াতি মামলা চার্জশিট পেশ বীরভূম জেলা পুলিশের। চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। '২০২১ থেকে ২০২৫-এর মধ্যে বিপুল সংখ্যক DCR ইস্যু করা হয়। মোট ৭৪ হাজার ৮৯৯টি DCR ইস্যু করা হয়। তার মধ্যে ৬২ হাজার ৮৮৮টি DCR-ই ছিল জাল। অর্থাৎ ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল। পার্কিং লটে তল্লাশিতে জাল DCR ছাপার মেশিনের পাশাপাশি ৪৯৮টি DCR-এর সন্ধান পাওয়া যায়। তার মধ্যে ৪৮৮টি DCR জাল বলে চিহ্নিত করা হয়েছে', DCR গেটগুলি বেআইনিভাবে পরিচালনা করত টুলু মণ্ডল, উল্লেখ চার্জশিটে। 'নিয়ম অনুযায়ী DCR গেটে ডিউটি দেওয়ার কথা সরকারি কর্মীদের। ডিউটি রোস্টারে নাম থাকত সরকারি কর্মীদের। সেই সরকারি কর্মীদের মোটা টাকা দিয়ে সরিয়ে দেওয়া হত। আর তাঁদের পরিবর্তে DCR গেটে মোতায়েন থাকতেন টুলুর কর্মীরা। ক‍্যাশ রেজিস্টার থেকে সেই তথ‍্য উঠে এসেছে', চাঞ্চল্যকর দাবি চার্জশিটে. 'পাশাপাশি, DCR থেকে আদায় হওয়া টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টিও নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন টুলু', চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের।  </p>
Source Credit: bengali.abplive.com
Read Full Story
2

Comments (0)

Login to join the conversation